সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
মোল্লাহাটে মনির হত্যার ঘটনায় গ্রেফতার ১০, আলামতসহ অস্ত্র উদ্ধার

মোল্লাহাটে মনির হত্যার ঘটনায় গ্রেফতার ১০, আলামতসহ অস্ত্র উদ্ধার

বাগেরহাট অফিস
বাগেরহাটের মোল্লাহাটে চাঞ্চল্যকর মনির শেখ হত্যাকান্ডের মূল হোতাসহ ১০ জনকে গ্রেফতারর করেছে পুলিশ।আটককৃতদের স্বীকারোক্তি অনুযায়ী হত্যাকান্ডে ব্যবহৃত দেশীয় ধারালো অস্ত্র ও একটি বন্দুকও উদ্ধার করে পুলিশ।স্থানীয় আধিপত্য বিস্তার ও ইউপি নির্বাচনে প্রতিপক্ষকে ফাঁসাতে এই হত্যাকান্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন গ্রেফতারকৃতরা।বৃহস্পতিবার (২৮ অক্টোবর) দুপুরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস কনফারেন্সে বাগেরহাটের পুলিশ সুপার কে এম আরিফুল হক এসব তথ্য জানান।
পুলিশ সুপার বলেন, গত ১৯ সেপ্টেম্বর সকালে মোল্লাহাট উপজেলার চুনখোলা ইউনিয়নের শাসন গ্রামের উত্তর পাড়ার একটি ধানক্ষেত থেকে মনির শেখ নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ।পরে হত্যাকান্ডের রহস্য উদঘাটন করতে পুলিশের বিভিন্ন টিম তদন্ত শুরু করে।বুধবার (২৭ অক্টোবর) মোল্লাহাট থানা পুলিশ অভিযান চালিয়ে এ হত্যার সাথে জড়িত ১০ জনকে গ্রেফতার করে।পুলিশের জিজ্ঞাসাবাদে হত্যাকান্ডের স্বীকারোক্তি অনুযায়ী ওই এলাকা থেকে হত্যাকান্ডে ব্যবহৃত ধারালো চাপাতি ও একটি বন্দুক উদ্ধার করা হয়।আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
তিনি আরো জানান,গত ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত ইউপি নির্বাচনকে কেন্দ্র করে বিরোধী পক্ষকে ফাসাতে নিজেদের লোকেরাই মনির শেখকে হত্যা করে বলে তারা পুলিশের কাছে স্বীকার করেছে।
আটককৃতরা হলেন,মোল্লাহাট উপজেলার চুনখোলা ইউনিয়নের শাসন গ্রামের ইখলাছ শেখ (৪৫), আঃ মান্নান মোল্লা (২১), ওহিদ ভূইয়া (৫০),মনির মোল্লা (৬৫),মোঃ আশিক শেখ (২০),মোঃ জাহিদ শেখ (৪৫),মোঃ জাহিদ শরীফ (৩২),ইকবাল মোল্লা (৩৭),মোঃ রেজোয়ান শেখ (২২), আল-আমিন (৪০)।
এর আগে ২১ সেপ্টেম্বর নিহত মনির শেখের ভাই কবীর শেখ বাদী হয়ে মোল্লাহাট থানায় অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।নিহত মনির শেখ মোল্লাহাট উপজেলার শাসন দক্ষিণ পাড়ার মৃত মজির শেখের ছেলে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers