শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
বাগেরহাটে সরকারি রাস্তার পাশের অবৈধ স্থাপনা ও দোকান উচ্ছেদ

বাগেরহাটে সরকারি রাস্তার পাশের অবৈধ স্থাপনা ও দোকান উচ্ছেদ

মোল্লা আব্দুর রব : বাগেরহাটের শরণখোলা উপজেলা সদরের জনবহুল পাঁচরাস্তার মোড় এলাকায় সরকারি রাস্তার জায়গা অবৈধভাবে দখল করে গড়ে তোলা দোকান ঘরগুলি অবশেষে উচ্ছেদ করেছে প্রশাসন। রবিবার বেলা সাড়ে ১১টা থেকে বিকেল পর্যন্ত এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন।

উপজেলা প্রশাসন জানায়, রুবেল তালুকদার, রবিউল গাজী, শামিম খান, শামিম মোল্লা ও শহিদুল ইসলামরা রাস্তার ফুটপথ দখল নিয়ে ফল, কনফেকশনারি, চায়ের দোকানসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলে। অনেকে দখলদারদের কাছ থেকে ভাড়া নিয়েও এসব দোকানীরা তাদের ব্যাবসা পরিচালনা করে আসছিল।

ইউএনও জানান, সরকারি ফুটপাথ দখল করে রায়েন্দা বাজারের একটি প্রভাবশালী পরিবার দোকান ঘর তৈরি করে অগ্রিম টাকা নেয়াসহ ও নিয়মিত ভাড়া আদায় করে আসছিল। বিষয়টি প্রশাসনের নজরে আসায় ওই দোকানগুলি উচ্ছেদ করা হয়েছে। অবৈধ স্থাপনা উচ্ছেদের এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

অন্য যারা অবৈধ দখলে আছেন তাদেরকে সাত দিনের সময় দেয়া হয়েছে। এর মধ্যে স্ব–উদ্যোগে স্থাপনা সরিয়ে না নিলে আইনগতভাবে উচ্ছেদ করা হবে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers