সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিক্রির তালিকায় শীর্ষে অ্যাপল, তৃতীয় শাওমি

স্মার্টফোন বিক্রির তালিকায় শীর্ষে অ্যাপল, তৃতীয় শাওমি

চলতি বছরে করোনার কারণে সবকিছু থমকে গেলেও স্মার্টফোন বিক্রির বাজারে সেই প্রভাব খুব একটা পড়েনি। সম্প্রতি জরিপকারী প্রতিষ্ঠান অমিডিয়া ২০২০ সালের জুন পর্যন্ত সবচেয়ে বেশি বিক্রিত স্মার্টফোনের তালিকা প্রকাশ করেছে।

সেই তালিকা পর্যালোচনা করে দেখা গেছে, ২০১৯ সালের প্রথম ছয় মাসে সবচেয়ে বেশি বিক্রিত হওয়া স্মার্টফোন ছিল আইফোন এক্সআর। ফোনটি ওই সময়ে বিক্রি হয়েছিল দুই কোটি ৬৯ লাখ পিস। চলতি বছরেও প্রথম ছয় মাসের স্মার্টফোন বিক্রির তালিকায় শীর্ষ স্থান ধরে রেখেছে অ্যাপল। জুন পর্যন্ত তিন কোটি ৭৭ লাখ পিস আইফোন-১১ বিক্রি হয়েছে।

চলতি বছরের জুন পর্যন্ত সবচেয়ে বেশি বিক্রিত হওয়া স্মার্টফোনের তালিকায় দ্বিতীয় স্থানে আছে স্যামসাং গ্যালাক্সি এ১৫। ফোনটি বিক্রি হয়েছে এক কোটি ১৪ লাখ পিস।

২০২০ ও ২০১৯ সালের জুন পর্যন্ত বেশি বিক্রিত হওয়া স্মার্টফোনের তালিকা। ছবি : সংগৃহীত

এক কোটি ১০ লাখ পিস রেডমি নোট-৮ বিক্রি করে তালিকার তৃতীয় স্থানে আছে শাওমি। চতুর্থ স্থানও দখলে রেখেছে শাওমি। তাদের রেডমি নোট-৮ প্রো বিক্রি হয়েছে এক কোটি দুই লাখ পিস।

তালিকার পঞ্চম, ষষ্ঠ, সপ্তম ও দশম স্থান অ্যাপলের দখলে। কোম্পানিটির আইফোন এসই (২০২০) বিক্রি হয়েছে ৮৭ লাখ পিস, আইফোন এক্সআর বিক্রি হয়েছে ৮০ লাখ পিস, আইফোন-১১ এক্স প্রো ম্যাক্স বিক্রি হয়েছে ৭৭ লাখ পিস এবং আইফোন-১১ এক্স প্রো বিক্রি হয়েছে ৬৭ লাখ পিস।

এদিকে তালিকার অষ্টম ও নবম স্থানে আছে শাওমি। তাদের রেডমি ৮এ ও রেডমি-৮ ফোনটি বিক্রি হয়েছে যথাক্রমে ৭৩ লাখ ও ৬৮ লাখ পিস।

NTV-Bangladesh

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers