সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জ পৌরসভায় ফেইজ আউট কর্মশালা অনুষ্ঠিত

সিরাজগঞ্জ পৌরসভায় ফেইজ আউট কর্মশালা অনুষ্ঠিত

সিরাজগঞ্জ প্রতিনিধি

UMIMCC / UMML প্রকল্পের অধীনে দ্বি -মাসিক সভা এবং ইনফরমেশন রেজিস্ট্রেশন সাপোর্ট বুথ কার্যক্রমের ফেইজ আউট কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দিনব্যাপী সিরাজগঞ্জ পৌরসভা হল রুম এ কর্মশালার সভাপতিত্ব করেন, সিরাজগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র -১ মোহাম্মদ নুরুল হক।

জলবায়ু পরিবর্তনের কারণে অভ্যন্তরীণ অভিবাসনের নগর ব্যবস্থাপনা জি আইজেডের কারিগরি সহায়তায় আরবান ম্যানেজমেন্ট অফ ইন্টার্নাল মাইগ্রেশন ডিউ টু ক্লাইমেট চেঞ্জ/ আরবার ম্যানেজমেন্ট অফ মাইগ্রেশন এন্ড লাইভলিহুড প্রকল্পটি জার্মান ফেডারেল মিনিস্ট্রি ফর ইকোনমিক কো অপারেশন এন্ড ডেভলপমেন্ট, ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে চলমান রয়েছে।
QEsolve International Ltd. এর আয়োজনে সভায় স্বাগত বক্তব্য দেন জিআইজেড এর সিটি অ্যাডভাইজার সন্দীপ কুমার মন্ডল। এরপর সার্বিক কার্যক্রমের তথ্য চিত্র উপস্থাপন করেন Esolve International Ltd এর সিটি কো-অর্ডিনেটর মোঃ মনজুরুল হুদা।
সভায় Esolve Int. Ltd. এর ইমপ্লিমেন্টেশন অফিসার মোহাম্মদ ফজলে রাব্বি প্রকল্পটির কার্যক্রম গতিশীল রাখার ব্যাপারে সবার কাছে দিকনির্দেশনা আহবান করেন। এরপর প্রকল্পটির গুরুত্ব ও দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন, পৌরসভার ৯ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ তাজ উদ্দিন শেখ সহ বিভিন্ন ওয়ার্ড এর কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলরগন।

আরো বক্তব্য রাখেন, যুব উন্নয়নের সহকারী পরিচালক মোঃআজহারউদ্দিন, সমাজসেবা অফিসার মোহাম্মদ আলাউদ্দিন, পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ লুৎফর রহমান এবং সমাজ উন্নয়ন কর্মকর্তা এস,এম শাহ আলম প্রমুখ ।
সভায় বক্তারা প্রকল্পটির গুরুত্ব এবং কার্যক্রম চলমান থাকার ব্যাপারে পরামর্শ দেন। এবং প্রতিটি ওয়ার্ডে প্রকল্পটির কার্যক্রম পরিচালনার জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
কর্মশালায় সরকারি বেসরকারি দফতরের কর্মকর্তা, Esolve Int. Ltd. এর ইমপ্লিমেন্টেশন অফিসার বৃন্দ সহ সিডিসির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers