বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে আলোচনায় জেলা মহিলা দলের সভাপতি শাহিদা আক্তার পানির অভাবে  বোরো ধানে ব্যাপক ক্ষতি, চরম দুশ্চিন্তায় বাগেরহাট  ও রামপালের কৃষকরা বাগেরহাটে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযানে ভট্ট আবাসন কেন্দ্রে এমপি মনজুরুল হক রাহাদ বৃটেনের কার্ডিফের ইন্টারন্যাশনাল ম্যাদার ল্যাংগুয়েজ মনুমেন্টে  আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত, বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাযা হিসাবে স্বীকৃতি দেওয়ার আহবান, চুলকাটিতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন মিথ্যা অভিযোগ ও অপ-প্রচারের প্রতিবাদে বাগেরহাটে সংবাদ সম্মেলন মোংলা বন্দর পরিদর্শন  সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ-পরিবহন মন্ত্রী প্রেসক্লাব রামপালের পক্ষ থেকে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম-কে অভ্যর্থনা নারী আসনে এমপি হতে চান- মিসেস মনিরা ইসলাম মানবিক সেবক শেখ ফরিদুল ইসলাম প্রতিমন্ত্রী (এমপি) হওয়ায় চুলকাটি প্রেসক্লাব শুভেচ্ছা ও অভিনন্দন
সাবেক সাধারন সম্পাদকের শোক সভায়, সততা ও নিষ্ঠার সাথে দলের জন্য সকলের কাজ করার আহ্বান

সাবেক সাধারন সম্পাদকের শোক সভায়, সততা ও নিষ্ঠার সাথে দলের জন্য সকলের কাজ করার আহ্বান

সততা ও নিষ্ঠার সাথে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, দলের নাম ভাঙ্গিয়ে কোন প্রকার অপরাধে জড়ালে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। মরহুম মনসুর আলী ছিলেন একজন সৎ মানুষ, তিনি দলের দুর্দিনে জেলা আওয়ামীলীগকে নেতৃত্ব দিয়েছেন, সুসংগঠিত করেছেন দলকে। তাকে হারিয়ে আমরা একজন যোগ্য সংগঠককে হারিয়েছি।

শুক্রবার বিকালে কচুয়া উপজেলার শেখ তন্ময় মিলনায়তনে জেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক ও জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফকির মনসুর আলীর স্মরণে শোকসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু একথা বলেন।

বাগেরহাট সদরের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময় এর নির্দেশনায়, কচুয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এস.এম. মাহফুজুর রহমান এর সভাপতিত্বে এ সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি এ্যাড.ভুইয়া হেমায়েত উদ্দিন, জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মীর ফজলে সাঈদ ডাবলু, নকীব নজীবুল হক নজু,জেলা আইনজীবি সমিতির সভাপতি এ্যাড.ড.একে আজাদ ফিরোজ টিপু, জেলা আওয়ামীলীগ নেতা মো.ফিরোজুল ইসলাম, বাগেরহাট সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আক্তারুজ্জামান বাচ্চু, বাগেরহাট পৌর আওয়ামীলীগের সভাপতি শেখ বশিরুল ইসলাম। বিশেষ বক্তা হিসাবে বক্তব্য দেন কচুয়া উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মো. সাইফুল ইসলাম।

কচুয়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শিকদার আবু বক্কর সিদ্দিক ও যুগ্ম সাধারন সম্পাদক শিকদার কামরুল হাসান কচির সঞ্চালনায় এ শোক সভায় বক্তব্যদেন জেলা তাঁতীলীগের আহবায়ক তালুকদার আ.বাকী, জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মীর জায়েসী আশরাফী জেমস,বাগেরহাট পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোস্তফা ইবনে মিজান হিরু, উপজেলা যুবলীগের আহবায়ক শেখ মনিরুজ্জামান ঝুমুর ও মরহুমের ছেলে এ্যাড. ফকির নরেশুজ্জামান লালন। পরে মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers