শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
বাগেরহাটে খালে ঝুলে থাকা বিদ্যুতের তার জড়িয়ে কৃষক নিহত

বাগেরহাটে খালে ঝুলে থাকা বিদ্যুতের তার জড়িয়ে কৃষক নিহত

বাগরেহাট অফিস  : বাগেরহাটের মোরেলগঞ্জ খালে ঝুলে থাকা বিদ্যুতের তার জড়িয়ে ইদ্রিস হাওলাদার (৬৫) নামের এক কৃষক নিহত হয়েছেন।বুধবার দিবাগত রাত ৩ টার দিকে মোরেলগঞ্জ উপজেলার শেখ পাড়া থেকে নৌকায় করে ধানের চারা নিয়ে নিজ গ্রাম বহরবুনিয়া যাওয়ার পথে একটি খালে পড়ে থাকা বিদ্যুতের তারের সংস্পর্শ আসলে তিনি নৌকা থেকে ছিটকে খালে পড়ে যান। বৃহস্পতিবার সকাল মোরেলগঞ্জ ফায়ার সার্ভিস খাল থেকে ইদ্রিসের মৃতদেহ উদ্ধার করে। ঘটনার সময় ইদ্রিসের সাথে থাকা বহরবুনিয়া গ্রামের মজিদ হাওলাদার বলেন,খালের মধ্যে ঝুলে থাকা বিদ্যুতের তার জড়িয়ে নৌকা থেকে খালে পড়ে যায় ইদ্রিস।পরে আমরা খোজাখুজি করে ইদ্রিসকে না পেয়ে ফায়ার সার্ভিস খবর দেই। নিহত ইদ্রিসের ছেলে কাওছার হাওলাদার বলেন,বিদ্যুৎ কর্তপক্ষের অবহেলায় খালের মধ্যে ঝুলে থাকা বিদ্যুতের তার জড়িয়ে আমার বাবা মারা গেছেন। পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির মোরেলগঞ্জ জোনাল ম্যানজার দিলিপ কুমার বাইন বলেন,আমরা দূর্ঘটনার কথা শুনে ঘটনাস্থলে লোক পাঠিয়েছি। মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন,ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে।অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নওয়া হবে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers