শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
একজন আলোর ফেরিওয়ালার গল্প

একজন আলোর ফেরিওয়ালার গল্প

চুলকাঠি ডেস্ক : সমাজের অন্ধকার দূর করতে এগিয়ে আসেন অনেকেই। তারা নিরন্তর কাজ করে যান। বিনিময়ে চান না কিছুই। শুধু সমাজকে বদলাতে চান। দিন বদলের এমনই এক যোদ্ধা হারুন-অর-রশীদ। তিনি একজন আলোর ফেরিওয়ালা। সমাজকে আলোকিত করতে কাজ করে যাচ্ছেন। একযুগ ধরে বই পৌঁছে দিচ্ছেন বাড়ি বাড়ি। গ্রাম, শহর, বন্দর- যেখানে যেভাবে পারছেন পৌঁছে দিচ্ছেন। স্কুল-কলেজ, মসজিদ-মন্দির, রাস্তা-ঘাট, হাট-বাজারসহ সবখানে ছুটছেন সভ্যতার আলো হাতে।

বইপ্রেমী মানুষটির জন্ম কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার গোবরিয়া গ্রামে। বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর করেছেন। বর্তমানে ঢাকার নবাবগঞ্জে গ্রামীণ ব্যাংকে কর্মরত। বই নিয়ে তার পাগলামির শেষ নেই। বইয়ের পাতার ঘ্রাণে খুঁজে পান হারানো শৈশব। বই নিয়ে তার কাজের অন্ত নেই। অনলাইনে কয়েকশ দেশি-বিদেশি বইয়ের রিভিউ লিখে ঝড় তুলেছেন। বইয়ের কথা ছড়িয়ে দেওয়ার চিন্তা করেন সব সময়। অনলাইনের পাশাপাশি অফলাইনেও কাজ করে যাচ্ছেন।

Harun-1

গ্রামের বাড়ি বাড়ি, শহরের বাসায় বাসায় গিয়ে বই পৌঁছে দিচ্ছেন। সপ্তাহ শেষে আবার নতুন বই দিয়ে আসছেন। নিয়ে আসেন পুরোনো বই। করোনার সময়েও থেমে নেই তার কাজ। স্বাস্থ্যবিধি মেনে বই পৌঁছে দিচ্ছেন ঘরবন্দি মানুষের কাছে। সবাই যখন ভার্চুয়াল দুনিয়ায় আসক্ত, একজন বইপ্রেমী হারুন তখন বই কাঁধে ছুটে বেড়ান গ্রামের পর গ্রাম। মানুষগুলোকে বইয়ের দুনিয়ায় ফিরিয়ে আনতে সবার হাতে তুলে দিচ্ছেন বই।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers