শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
খুলনায় ৭ বছর পর সড়কের জমি অধিগ্রহণ

খুলনায় ৭ বছর পর সড়কের জমি অধিগ্রহণ

২০১৩ সালে খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ প্রকল্প গ্রহণ করা হলেও জমি অধিগ্রহণে জটিলতায় সাত বছরেও তা বাস্তবায়িত হয়নি। জমি অধিগ্রহণে খুলনা শিপইয়ার্ড লিমিটেডের ক্ষতিপূরণ দাবি ও নানা জটিলতায় সড়ক প্রশস্তকরণে দৃশ্যমান অগ্রগতি ছিল না বলে জানা গেছে।

কিন্তু জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের প্রচেষ্টায় দীর্ঘদিন আটকে থাকা প্রকল্পটি বাস্তবায়নে গতি ফিরেছে।
গতকাল সোমবার শিপইয়ার্ড কর্তৃপক্ষ সড়কের জন্য ১ দশমিক ১৭৫ একর জমি চিহ্নিত করে কেডিএ-কে বুঝিয়ে দেয়। এতে সড়ক নির্মাণ প্রকল্পে জমি অধিগ্রহণের বড় বাধা দূর হয়েছে।

জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন জানান, অধিগ্রহণ জটিলতার পরিপ্রেক্ষিতে ১৮ আগস্ট জেলা প্রশাসন, কেডিএ ও খুলনা শিপইয়ার্ডের ত্রি-পক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক ও বিভাগীয় কমিশনার ড. মো. আনোয়ার হোসেন হাওলাদার উপস্থিত ছিলেন। ওই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, খুলনার উন্নয়নে শিপইয়ার্ড ১ দশমিক ১৭৫ একর জমি হস্তান্তরে সম্মত হয়।

জানা যায়, সড়ক প্রশস্তকরণে মোট ২ দশমিক ৮৯৫ হেক্টর বা ৭ দশমিক ১৫ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। জমি অধিগ্রহণ শেষ হওয়ায় দ্রুত সড়কটি সম্প্রসারণ কাজের দরপত্র আহ্বান করা হবে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers