সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
বরিশালে বন্যায় ক্ষতি প্রায় ৫২ কোটি টাকা

বরিশালে বন্যায় ক্ষতি প্রায় ৫২ কোটি টাকা

অস্বাভাবিক জোয়ার ও বন্যায় বরিশাল জেলায় মৎস্য, কৃষি, বাঁধ, শিক্ষা প্রতিষ্ঠান ও রাস্তাঘাটের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গত ১৮ আগস্ট থেকে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে অতিবর্ষণ ও অতি জোয়ারের ফলে নিম্নাঞ্চল প্লাবিত হয়।

কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার ফলে ২১ হাজার ৮২০ হেক্টর ফসলি জমির রোপা আমন, উফসী আমন, আমন বীজতলা, গ্রীষ্মকালীন শাক-সবজি, পানের বরজ বিনষ্ট বা আংশিক নষ্ট হওয়ার ফলে আনুমানিক ১৩ দশমিক ৯৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

প্রাণিসম্পদ বিভাগ জানায়, জেলায় পোল্ট্রি ও ডেইরি খামারসহ ৯০ হাজার গরু, ছাগল, মহিষ এবং ছয় লাখ ৮০ হাজারটি হাঁস, মুরগি, গবাদিপশু ক্ষতির মুখে পড়েছে।

এদিকে, মৎস্য বিভাগের তথ্য অনুযায়ী, অতিরিক্ত পানির কারণে জেলার ১০ হাজার ১০১টি ঘেরের আনুমানিক ৩৮ দশমিক ০৩ কোটি টাকার মৎস্য সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে।

পানি উন্নয়ন বোর্ড জানায়, জেলায় নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় ৫১০ মিটার বাঁধ ও ২৬০ মিটার নদীভাঙন হয়েছে। জেলার ১২টি প্রাথমিক, ২৫টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আংশিক ক্ষতি হয়েছে। এছাড়া প্রায় ৩৮৩ কিলোমিটার কাঁচা-পাকা গ্রামীণ রাস্তাঘাট আংশিক ও সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে।

ক্ষয়ক্ষতির বিষয়ে বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান বলেন, ‘অস্বাভাবিক জোয়ার ও বন্যায় ক্ষতিগ্রস্ত সদর উপজেলার পাঁচ শতাধিক পরিবারকে সহায়তা করা হয়েছে। এছাড়া অন্যান্য উপজেলায় দুস্থ পরিবারের মধ্যে শুকনো খাবার বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।’

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers