শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
করোনার উৎস নিয়ে প্রশ্ন তুললেন চীনের পররাষ্ট্রমন্ত্রী

করোনার উৎস নিয়ে প্রশ্ন তুললেন চীনের পররাষ্ট্রমন্ত্রী

চুলকাঠি ডেস্ক : চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং জি বৃহস্পতিবার এক অনুষ্ঠানে দাবি করেছেন, মহামারি করোনাভাইরাস যে চীনে উৎপত্তির পর বিশ্বজুড়ে তার বিস্তার ছড়িয়েছে সেটা এখনও নিশ্চিত নয়। তিনি এ কথার মাধ্যমে ভাইরাসটির উৎপত্তি নিয়ে স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং বিদেশি সরকারগুলোর অবস্থানের সংশয় প্রকাশ করেছেন।

নরওয়ে সফরে এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে ওয়াং জি এসব কথা বলেন, যদিও মহামারি এই ভাইরাসটির সংক্রমণ শনাক্ত হওয়ার বিষয়টি সবার আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে (ডব্লিউএইচও) চীনই জানিয়েছিল। ওয়াং জি এ বিষয় প্রসঙ্গে বলেন যে, ‘এর মানে এটা নয় যে, ভাইরাসটির উৎপত্তি চীনে হয়েছে।’

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী ওয়াং জি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, ‘প্রকৃতপক্ষে বিগত কয়েক মাস ধরে আমরা বেশ কিছু সংবাদ প্রতিবেদন দেখতে পাচ্ছি, যেখানে বলা হচ্ছে, বিশ্বের বিভিন্ন অংশে ভাইরাসটির প্রাদুর্ভাব শুরু হয়েছিল এবং অনেক স্থানে প্রাদুর্ভাব শুরু হয়েছে চীনেরও আগে।’

গত বছরের ডিসেম্বরের শেষ দিকে হুবেই প্রদেশের রাজধানী শহর উহানে প্রথমবারের মতো নতুন করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত করে চীনের মধ্যাঞ্চলীয় ওই প্রদেশটির নগর স্বাস্থ্য কর্তৃপক্ষ। আর পরে নভেল করোনাভাইরাস নাম ধারণ করা ওই ভাইরাসটিতে চীনে জানুয়ারির শুরুর দিকে প্রথম কারো মৃত্যু হয়।করোনাকে ‘চায়না ভাইরাস’ হিসেবে অভিহিত করে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ওয়াং জি বলেন, ‘কোথা থকে এবং কীভাবে প্রথমবার ভাইরাসটির উৎপত্তি হয়েছে, বিষয়টি বিজ্ঞানী ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের ওপর ছেড়ে দেয়াই উচিত। এটা নিয়ে কোনোভাবেই রাজনীতি করা উচিত নয়।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers