শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
ডুয়াল স্ক্রিন অ্যান্ড্রয়েড মোবাইল ফোন আনছে মাইক্রোসফট

ডুয়াল স্ক্রিন অ্যান্ড্রয়েড মোবাইল ফোন আনছে মাইক্রোসফট

ফোনটির প্রধান বৈশিষ্ট্য হলো বইয়ের মতো এটিকে ভাঁজ করা যাবে

দুই স্ক্রিন বিশিষ্ট (ডুয়াল স্ক্রিন) অ্যান্ড্রয়েড স্মার্টফোন বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট কর্পোরেশন। বুধবার (১২ আগস্ট) এমন ঘোষণা দেয় তারা।

“সারফেস ডুয়ো” নামের ফোনটি চলতি বছরের ১০ সেপ্টেম্বর বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে মাইক্রোসফট।

ফোনটির প্রধান বৈশিষ্ট্য হলো বইয়ের মতো এটিকে ভাঁজ করা যাবে। ভাঁজের দুই পাশে থাকবে দুটি আলাদা স্ক্রিন। কিন্তু তারা কাজ করবে একইসঙ্গে।

আকৃতি: খোলা অবস্থায়- উচ্চতায় ১৪৫.২ মিলিমিটার, চওড়া ১৮৬.৯ মিলিমিটার ও পুরুত্ব ৪.৮ মিলিমিটার এবং বন্ধ অবস্থায় উচ্চতায় ১৪৫.২ মিলিমিটার, চওড়া ৯৩.৩ মিলিমিটার ও পুরুত্ব ৯.৯ মিলিমিটার।

এর একটি ডিসপ্লে ৮.১ ইঞ্চি অ্যামোলেড ও অপরটি ৫.৬ ইঞ্চি অ্যামোলেড। দুটি ডিসপ্লেই কর্নি গরিলা গ্লাস নির্মিত।

ফোনটিতে মাইক্রোসফট সংযুক্ত করেছে ৩৫৭৭ মিলি এম্পিয়ার ডুয়াল ব্যাটারি। সারফেস ডুয়োতে রাখা হয়েছে ১১ মেগাপিক্সেলের ক্যামেরা। এর প্রসেসর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৫৫ যা ডুয়াল স্ক্রিনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

১২৮ ও ২৫৬ গিগাবাইট দুটি ভেরিয়েশনে বাজারে আসবে এটি। তবে দুই ক্ষেত্রেই থাকবে ৬ গিগাবাইট র‍্যাম।

শুরুর দিকে এটি মার্কিন যুক্তরাষ্ট্রে ফাইভ জি নেটওয়ার্কে কাজ করবে।

ফোনটির দাম ধরা হয়েছে ১৩৯৯ মার্কিন ডলার বাংলাদেশি টাকায় যা ১ লাখ ১৮ হাজার টাকারও বেশি।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers