শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
বাগেরহাটে ৮৫০ পিস ইয়াবাসহ দু’বোন আটক

বাগেরহাটে ৮৫০ পিস ইয়াবাসহ দু’বোন আটক

বাগেরহাটে ৮৫০ পিস ইয়াবাসহ মোসাঃ রাহেলা বেগম (৫০) এবং তহমিনা বেগম (৫৫) নামের দুই বোনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

পুলিশি জিজ্ঞাসাবাদ শেষে সোমবার (৩ আগস্ট) দুপুরে আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

এর আগে রোববার রাত পৌনে ১১ টায় মোরেলগঞ্জ উপজেলার আলতী বুরুজবাড়ীয়া গ্রামের মহসিন খানের বাড়ীর সামনের রাস্তা থেকে এদের আটক করে গোয়েন্দা পুলিশের সদস্যরা। এসময় রাহেলা ও তহমিনার সহযোগী খালকুলিয়া গ্রামের করিম ডাকুয়ার ছেলে জুলহাস ডাকুয়া (৩৩) পালিয়ে যায়।

সোমবার দুপুরে বাগেরহাট পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেসব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার শাফিন মাহমুদ এসব তথ্য জানান। আটককৃত মোসাঃ রাহেলা মোরেলগঞ্জ উপজেলার আলতী বুরুজবাড়ীয়া গ্রামের মৃত আকলাছ হাওলাদারের স্ত্রী এবং তহমিনা বেগম খালকুলিয়া গ্রামের মৃত করিম ডাকুয়ার স্ত্রী। পলাতক জুলহাস ডাকুয়া তহমিনা বেগমের ছেলে। রাহেলা ও তহমিনা আলতী বুরুজবাড়ীয়া এলাকার নাগর ফকিরের মেয়ে।

অতিরিক্ত পুলিশ সুপার শাফিন মাহমুদ বলেন, দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল দুই বোন। প্রত্যন্ত অঞ্চলে গোপনে তারা ইয়াবা বিক্রি করত। গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে দুজনকে আটক করা হয়। এ সময় তাদেরকে তল্লাশী করে ৮৫০ পিস ইয়াবা পাওয়া যায়। তাদের সহযোগী তহমিনা বেগমের ছেলে জুলহাস ডাকুয়া পালিয়ে যায়। আটকদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।

মোল্লা আব্দুর রব
বাগেরহাট সদর

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers