সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
বাগেরহাটে কচ্ছপ পাচারকালে গ্রেফতার ১

বাগেরহাটে কচ্ছপ পাচারকালে গ্রেফতার ১

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে পাচার করার সময় ৩০ পিস কচ্ছপসহ পার্থ সাহা (২৪) নামের এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ। শুক্রবার (৩১ জুলাই) বিকালে বাগেরহাট সদর উপজেলার বাদামতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার পার্থ সাহা বাগেরহাট শহরের কর্মকারপট্টী এলাকার খোকন সাহার ছেলে। এ ঘটনায় বাগেরহাট সদর মডেল থানায় ডিবি পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। পার্থ সাহা দীর্ঘদিন ধরে এ কচ্ছপ পাচার ও বেচাকেনার সাথে জড়িত বলে জানিয়েছে পুলিশ।

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মীর মোঃ শাফিন মাহমুদ বলেন, ভোলার চরফ্যাশন এলাকা থেকে বিক্রয় নিষিদ্ধ কচ্ছপ পাচার করে বাগেরহাটে আনা হচ্ছে এমন গোপন সংবাদ ভিত্তিতে ডিবি পুলিশের একটি টিম ক্রেতা সেজে ৩০ পিস সন্ধি কচ্ছপ পার্থ সাহাকে গ্রেফতার করে।

এসময় তার তার কাছ থেকে একটি চোরাই মোটরসাইকেলও জব্দ করা হয়। এ ঘটনায় বাগেরহাট সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers