শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
চুলকাঠি বাজারের দোকান থেকে চুরি হওয়া মোবাইলের দাম বিকাশে পরিশোধ (চুরির ভিডিও সহ)

চুলকাঠি বাজারের দোকান থেকে চুরি হওয়া মোবাইলের দাম বিকাশে পরিশোধ (চুরির ভিডিও সহ)

চুলকাঠি ডেস্ক  : বাগেরহাট সদরের চুলকাঠি বাজারের লিটন বিশ্বাসের লিমন টেলিকম মোবাইলের দোকান থেকে কৌশলে গত ২৩ জুলাই এক ব্যক্তি ক্রেতা সেজে মোবাইল চুরি করে।  মোবাইল কেনার অজুহাতে বিভিন্ন ধরণের মোবাইল ফোন ফোন দেখা, আবার বিভিন্ন কাষ্টমারের ভিড়। আবার কখনো বা তার মোবাইল ফোনে কথা বলার ব্যস্ততা। এই সব করতে করতে ব্যাগ ও ছাতার মাঝে মোবাইল নিয়ে কথা বলতে বলেতে জনৈক ব্যক্তি চলে যায়। তার কিছুক্ষণ পর দোকানদার লিটন বিশ্বাস বুঝতে পারে তার একটি ফোন চুরি হয়ে গেছে। তাৎক্ষনিক সে তার দোকানের সিসি ক্যামেরা পর্যবেক্ষণ করে দেখতে পায় ক্রেতা হিসাবে আগত ব্যক্তিই তার ফোনটি চুরি করে। ফুটেজ ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পডে। স্থানীয় চুলকাটি২৪.কম নামের নিউজ পোর্টালে মোবাইল চোরের ছবি ও  ভিডিও সহ নিউজটি প্রকাশিত হয়। পরে সামাজিক মাধ্যমে ছডিয়ে পড়া নিউজ দেখে অজ্ঞাত ব্যক্তি মোবাইল দোকানদারের মোবাইল নাম্বার যোগাড় করে তার প্রোফাইল থেকে ভিডিও ফুটেজ মুছে ফেলার অনুরোধ জানিয়ে তার বিকাশ নাম্বার সংগ্রহ করে। পরে ২৪ জুলাই রাতে উক্ত বিকাশ নাম্বারে মোবাইলের দাম পরিশোধ করা হয় বলে দোকানদার লিটন বিশ্বাস জানান। দোকানদার লিটন বিশ্বাস সততার কারণে তার ফেস বুক প্রোফাইল থেকে ভিডিওটি মুছে ফেলেছেন বলে জানান।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers