সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
চুলকাঠি ও তার পার্শ্ববর্তী এলাকায় প্রায় এক তৃতীয় অংশ ধর্মপ্রান মুসলমান ঈদে পশু কোরবানী দিচ্ছে না

চুলকাঠি ও তার পার্শ্ববর্তী এলাকায় প্রায় এক তৃতীয় অংশ ধর্মপ্রান মুসলমান ঈদে পশু কোরবানী দিচ্ছে না

চুলকাঠি ডেস্ক  : বাগেরহাট সদর উপজেলার চুলকাঠি ও তার পার্শ্ববর্তী এলাকার প্রায় এক তৃতীয় অংশ ধর্মপ্রান মুসলমান এই ঈদে পশু কোরবানী দিচ্ছে না। জানা যায়, কোভিড-১৯ এর প্রভাব বিশ্বব্যাপী বিস্তৃতি ঘটেছে। সারা দেশে পড়েছে এর প্রভাব। ফলে অর্থনৈতিক প্রভাব পড়েছে প্রতিটি মানুষের উপর। ফলে আর্থিক মন্দা যেন এ বছরের জন্য একটি সাধারন কথা। আর্থিক সংকটের প্রভাব মফস্বল এলাকায় বেশি ফেলেছে। গ্রামের অধিকাংশ মানুষ ব্যবসা, কৃষি, পরিবহন চালনা, দিন মজুরের কাজ করে জীবিকা নির্বাহ করে। করোনার প্রভাবের কারনে গ্রামের মানুষের স্বাভাবিক জীবন-যাপন কষ্টকর হয়ে পড়েছে। এর পর মুসলিম সম্প্রদায়ের বৃহতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহায় পশু কোরবানীতে আগ্রহী থাকা সত্ত্বেও সামর্থ্য হচ্ছেনা কিছু কিছু মানুষের। প্রতি বছর পশু কোরবানী করলেও এই বছরে তারা অর্থ সংকটের কারণে পশু কোরবানী দিচ্ছে না। যারা প্রতি বছর নিয়মিত কোরবানী করে থাকেন, এমন কয়েকজনের সাথে কথা হয় এ প্রতিনিধির। তাদের কেউ কেউ পশু কোরবানী করছে, আবার কেউ কেউ পশু কোরবানী করছে না। ধারনা করা হচ্ছে, এলাকার প্রায় অর্ধেক লোক পশু কোরবানী দিচ্ছে না।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers