শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
খুলনা-মোংলা মহাসড়কের পাশে বসছে হাট-বাজার

খুলনা-মোংলা মহাসড়কের পাশে বসছে হাট-বাজার

সোবহান হোসাইন (দৈনিক জন্মভূমি)  : খুলনা-মোংলা মহাসড়কের পাশে চারটি গুরুত্বপূর্ণ বাসস্ট্যান্ডে নিয়মিত হাট-বাজার বসছে। ফলে যান চলাচল ব্যাহত হচ্ছে। ভোগান্তি পোহাচ্ছে সাধারণ মানুষ। অতীতে এসব স্থানে বেশ কয়েকটি সড়ক দুর্ঘটনায় কয়েকজনের প্রাণহানি ঘটেছে।এ ছাড়া এসব হাট-বাজার ইজারা দিয়ে সরকারিভাবে রাজস্ব আয় হয়। তবু হাট-বাজারগুলো স্থানান্তরের ব্যাপারে কর্তৃপক্ষের কোনো উদ্যোগ নেই।জানা যায়, খুলনা-মোংলা মহাসড়কের পাশে অন্তত ২৫টি স্থানে ছোট-বড় বাসস্ট্যান্ড আছে। এগুলোর মধ্যে চারটি গুরুত্বপূর্ণ বাসস্ট্যান্ডে সাপ্তাহিক হাট-বাজার বসে।চুলকাঠি, ভাগা, গোনাবেলাই ও দিগরাজ বাসস্ট্যান্ডে বসে সাপ্তাহিক হাট। এর মধ্যে গোনাবেলাই, ভাগা ও দিগরাজে সপ্তাহে দুই দিন হাট বসলেও চুলকাঠিতে বাজার বসে তিন দিন।
সরেজমিনে দেখা যায়, সড়কের দুই পাশেই বেচাকেনায় ব্যস্ত ক্রেতা-বিক্রেতারা। ফলে ট্রাক, কাভার্ড ভ্যান, যাত্রীবাহী বাস, পিকআপ, প্রাইভেট কারসহ বিভিন্ন যানবাহন স্বাভাবিক গতিতে চলাচল করতে পারছে না। পথচারীরা হাঁটতে পারছে না।মোংলা বন্দরের ব্যস্ততা বাড়ার সঙ্গে সঙ্গে ওই মহাসড়কে যানবাহনের চলাচল গত কয়েক বছরের তুলনায় অনেক বেড়েছে। মোংলা থেকে আমদানি-রপ্তানি পণ্য আনা-নেওয়ার জন্য দেশের প্রায় সব জেলার সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগব্যবস্থা আছে। এ কারণে ওই সড়কের ব্যস্ততা বেড়ে গেছে বহুগুণ। কিন্তু সড়কের পাশ থেকে ওই সব হাট-বাজার নিরাপদ স্থানে স্থানান্তরের ব্যাপারে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না।  বাগেরহাট সদর, রামপাল ও মোংলা পৌরসভার আওতায় এসব হাট-বাজার ইজারা দিয়ে সরকারিভাবে রাজস্ব আয় হয়ে থাকে বলে জানা গেছে।নাম প্রকাশে অনিচ্ছুক বাগেরহাট সড়ক ও জনপথ বিভাগের এক কর্মকর্তা বলেন, জনস্বার্থে হাট-বাজারগুলো সড়কের পাশে বসতে দেওয়া হচ্ছে। প্রয়োজন হলে বাজারগুলো স্থানান্তর করে বিকল্প স্থানে বসতে সহায়তা করা হবে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers