শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে দৈনিক শনাক্ত ৭০ হাজার ছাড়ালো

প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে দৈনিক শনাক্ত ৭০ হাজার ছাড়ালো

যুক্তরাষ্ট্রে দৈনিক করোনাভাইরাসে আক্রান্ত শনাক্তের নতুন রেকর্ড হয়েছে। আন্তর্জাতিক জরিপ পর্যালোচনা সংস্থা ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান অনুসারে, শুক্রবার প্রথমবারের মতো দেশটিতে ২৪ ঘণ্টায় শনাক্তের সংখ্যা ৭০ ছাড়িয়েছে। দেশটির স্থানীয় সময় শুক্রবার প্রকাশিত তথ্য অনুসারে, গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন ৭১ হাজার ৭৮৭ জন। এই সময়ে মৃত্যু হয়েছে ৮৪৯ জনের। যুক্তরাষ্ট্রে প্রথম দফা সংক্রমণের সময় ২৪ জুন দিনে সর্বোচ্চ ৪৫ হাজার ৫৫৭ শনাক্ত হয়েছিলেন। ২৭ জুন ৪৫ হাজার ৯৪২ এবং মঙ্গলবার ৪৬ হাজার ৫০০ বেশি শনাক্ত হন। বৃহস্পতিবার ৬৫ হাজার মানুষের শরীরে নতুন করে সংক্রমণ ধরা পড়েছে। আগের দিন যা ছিল ৬০ হাজার। আক্রান্ত ও মৃত্যু দুটিতেই বিশ্বে শীর্ষে যুক্তরাষ্ট্র। শনিবার বাংলাদেশ সময় দুপুর সাড়ে ৩টা পর্যন্ত যুক্তরাষ্ট্রে ৩৩ লাখের কাছাকাছি আক্রান্ত শনাক্ত হয়েছেন। মৃত্যুবরণ করেছেন ১ লাখ ৩৬ হাজারের বেশি মানুষ।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers