শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
চুলকাঠিতে আরও একজন করোনা রোগী শনাক্ত, বাড়ি লকডাউন

চুলকাঠিতে আরও একজন করোনা রোগী শনাক্ত, বাড়ি লকডাউন

চুলকাঠি ডেস্ক : বাগেরহাটের চুলকাঠিতে আরও একজন করোনা রোগী সনাক্ত হয়েছে। বাগেরহাট সদর হাসপাতাল থেকে মেডিকেল টিম এসে বাড়িটি লক ডাইন করেছে।জানা যায়, বাগেরহাট সদর উপজেলার খানপুর ইউনিয়নের চুলকাঠি সোনাডাংগা গ্রামের মৃত সৈয়দ আলী বিশ্বাসের ছেলে প্রকৌশলী সবুজ বিশ্বাস ( বাবু) ঢাকা গাজীপুরে একটি বেসরকারী কোম্পানী চাকুরী করে। গত ২৭ জুন সে করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছিল। তার গলায় ব্যাথা রয়েছে। সে ঢাকা থেকে বাড়ি এসে কোয়ারেনটাইনে রয়েছে। করোনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ এসেছে বলে তাকে মোবাইলে জানানো হয়। তখন সে নিজের , পরিবারের ও এলাকার নিরাপত্তার কথা বিবেচনা করে নিজেই বাড়িতে নিরাপদে অবস্থান করে। খবর পেয়ে চুলকাঠি তদন্তকেন্দ্রের পুলিশ বাড়িটি লক ডাইন করে বাড়ির সামনে লাল পতাকা টানিয়ে দেয়।পরে বাগেরহাট সিভিল সার্জন অফিসের ভ্রাম্যমান মেডিকেল টিম এসে বাডিটি লক ডাউন করে। ভ্রাম্যমান মেডিকেল টিমের মেডিকেল অফিসার জানান, ২৭ জুন তার করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে। তাই তাদের বাড়িটি লক ডাউন করা হয়েছে। বাগেরহাট সিভিল সার্জন কেএম হুমায়ুন কবির জানান, করোনা পজেটিভের খবর পেয়ে মেডিকেল টিম তাদের বাড়িটি লক ডাউন করে দিয়েছে। এর আগে চুলকাঠি গ্রামে কালাম চেয়ারম্যান ( প্রাক্তন) এর বাড়ির ভাড়াটিয়া কিরণ জয় দত্ত নামের এক ব্যক্তির করোনা পজিটিভ পাওয়া গিয়েছিল । এখন সে সম্পূর্ণ সুস্থ্য রয়েছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers