সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
বাগেরহাটে মাধ্যমিক ছাত্রীদের মাঝে কিশোর বান্ধবী টয়লেট সামগ্রী বিতরণ

বাগেরহাটে মাধ্যমিক ছাত্রীদের মাঝে কিশোর বান্ধবী টয়লেট সামগ্রী বিতরণ

চুলকাঠি ২৪ ডেস্ক : বাগেরহাটে মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীদের মাঝে কিশোরী বান্ধব টয়লেট সামগ্রী বিতরণ করা হয়েছে। বাগেরহাট সদর উপজেলা পরিষদের উদ্যোগে কিশোরী বান্ধব টয়লেট বিতরণ বাস্তবায়ন করছে বাগেরহাট নারী ফোরাম।গতকাল সকালে বাগেরহাট সদর উপজেলা  পরিষদের কন্ফারেন্স কক্ষে সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্রীদের উপস্থিতিতে এ সব সামগ্রী বিতরণ করা হয়। এ সময় বাগেরহাট সদর উপজেলা পরিষদের মহিলঅ ভাইস চেয়ারম্যান মোসা: রিজিয়া পারভীন এবং বাগেরহাট সদর উপজেলার একাডেমিক সুপারভাইজার এসএম হিশামূল হক উপস্থিত ছিলেন। অতিথিরা বলেন, মাধ্যমিক স্তরের ছাত্রীদের টয়লেট ও বয়:সন্ধিকালের সকল কার্যক্রম স্বাবলীল ও স্বাভাবিক প্রক্রিয়া করতে শিক্ষকদের অগ্রণী ভূমিকা রয়েছে। । এ সময়ে ছাত্রীরা যাতে তাদের সমস্যার কথা ব্যক্ত করে সমস্যা মোকাবেলা করতে পারে প্রতিষ্ঠঅন প্রধান মহিলা শিক্ষকদের সহযোগিতায় তা’ নিশ্চিত করবেন। শারীরিক ও মানুষিকভাবে সুস্থ রাখতে বাগেরহাট উপজেলা পরিষদ শিক্ষা প্রতিষ্ঠানে এসব সামগ্রী বিতরণ করেন। বিএসসি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঝিমি মন্ডল উপজেলা পরিষদের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ সব ছাত্রীরা ভবিষতের মা। তাই তাদের শারীরিক সুস্থ্যতা বজায় রাখতে ছাত্রী-শিক্ষিকাদের মধ্যে বান্ধব সুলভ সম্পর্ক থাকতে হবে। বাগেরহাট জেলঅ শিক্ষা অফিসার মো: কামরুজ্জামান বাগেরহাট সদর উপজেলা পরিষদের এ মহতী উদ্যোগকে ধন্যবাদ জানান।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers