শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
ফকিরহাটে কোডেক এর উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

ফকিরহাটে কোডেক এর উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

ফকিরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাটে কোডেক এর উদ্দোগে আজ সোমবার (২৯জুন) পিকেএসএফ এর “কর্মসূচি সহায়ক তহবিল” এর আওতায় কোডেক ফকিরহাট এরিয়ার লখপুর এবং কাজদিয়া শাখার অতিদরিদ্র সদস্যদের মেধাবী ছেলে-মেয়েদেরকে বৃত্তি প্রদান করা হয়। ফকিরহাটে কোডেক এর উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ফকিরহাটে কোডেক এর উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদানএরিয়া ম্যানেজার আসাদুজ্জামান শেখ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার জনাব আশীষ কুমার নন্দী,বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার জনাব পিন্টু রঞ্জন দাস । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোডেক বাগেরহাট জোনের সিনিয়র জোনাল ম্যানেজার জনাব শেখ হাসানুর রহমান। এছাড়াও কোডেক এর বিভিন্ন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে নয়জন ছাত্র/ছাত্রীকে ১২০০০/= টাকা করে মোট ১০৮০০০/= টাকা বৃত্তি প্রদান করা হয়। প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন যে, “এই মহামারী করোনাভাইরাসের মধ্যেও কোডেক তার সদস্যদের পরিবারের জন্য মহতি কাজ করে যাচ্ছে তার জন্য সাধুবাদ জানাই ” এবং এই কাজ যেন ভবিষ্যতে আরো ব্যাপকভাবে চলতে পারে তার আশাবাদ ব্যক্ত করেন। সভাপতি সমাপনি বক্তব্যে সবাইকে নিরাপদে ও সামাজিক দূরত্ব বজায় রেখে চলার আহবান জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers