সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
ইইউতে প্রবেশের খসড়া তালিকায় নেই বাংলাদেশ

ইইউতে প্রবেশের খসড়া তালিকায় নেই বাংলাদেশ

নিজস্ব ডেস্ক :  মহামারীর কারণে দীর্ঘদিন বন্ধ ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত খোলার পর ২৭ দেশের এই ব্লকে প্রবেশের সুযোগ দিতে দেশগুলোর যে খসড়া তালিকা হয়েছে তাতে বাংলাদেশ নেই। খসড়া তালিকায় থাকা ৫৪টি দেশের নাগরিকরা আগামী সপ্তাহ থেকে ইউরোপে প্রবেশ করতে পারবেন বলে ইউরোনিউজের প্রতিবেদনে বলা হয়েছে। কূটনৈতিক সূত্রকে উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়, ভ্রমণ নিষেধাজ্ঞা ও প্রবেশাধিকারের সুযোগের দুটি ভিন্ন তালিকা চূড়ান্ত করতে গত সপ্তাহে বৈঠকে বসেছিলেন ইইউ কর্মকর্তারা। ব্যাপক বিতর্কের পর কোন কোন দেশের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ হবে তা নিয়ে সমাঝোতায় পৌঁছাতে পারেননি তারা। কিন্তু মহামারী পরিস্থিতি ভালো এমন দেশগুলোর একটি খসড়া তালিকার বিষয়ে ঐকমত্য হয়েছে। তবে খসড়া তালিকা দুই সপ্তাহে একবার মূল্যায়ন করার সিদ্ধান্ত নিয়েছে ইউউ, যার ফলে প্রবেশাধিকার পাওয়া দেশগুলোর সংখ্যা উঠানামা করবে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers