সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
নিজস্ব ডেস্ক : খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে করোনার উপসর্গ জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ২ জনের মৃত্যু হয়েছে।হাসপাতালের পরিচালক ডা. মুন্সী মো. রেজা সেকেন্দার জানান, নগরীর হাজী মহসীন রোডের মো. হারুন মোল্লা (৫২) রোববার বেলা সাড়ে ১১টায় হাসপাতালের করোনা সাসপেকটেড আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন। কিছু সময় পর তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। দুপুর একটার দিকে তার মৃত্যু হয়।তিনি জানান, নগরীর সোনাডাঙ্গা থানার সোনার বাংলা গলির আইয়ুব আলী মুন্সী (৬৭) রোববার দুপুর সোয়া ১টায় হাসপাতালে ভর্তি হন। পরে বিকেল সাড়ে ৪টার দিকে তার মৃত্যু হয়।তারা করোনায় আক্রান্ত ছিলেন কি-না তা জানার জন্য তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে বলেন ডা. মুন্সী মো. রেজা।
Leave a Reply