সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
এবার সীমান্তে মার্শাল আর্ট বাহিনী নিয়োগ দিল চীন

এবার সীমান্তে মার্শাল আর্ট বাহিনী নিয়োগ দিল চীন

নিজস্ব ডেস্ক :  ঐতিহ্যগতভাবে  মার্শাল আর্টে চীনের পরিচিতি জগদ্বিখ্যাত। চীনের বিভিন্ন স্কুলে পর্যন্ত এর কলাকৌশল শেখানো হয়। এদিকে গালওয়ান সীমান্তে ভারতের সঙ্গে প্রাণঘাতী সংঘাতের পর সীমান্ত বাহিনীতে মিক্সড মার্শাল আর্ট (এমএমএ) স্কোয়াড নিয়োগ দিয়েছে চীন। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভি জানিয়েছে, মার্শাল আর্টের এই যোদ্ধাদের আনা হয়েছে সিচুয়ান প্রদেশের বিখ্যাত এনবো ফাইট ক্লাব থেকে। এই ক্লাবের খেলোয়াড়েরা সাধারণত আন্তর্জাতিক পর্যায়ে মার্শাল আর্ট প্রতিযোগিতায় অংশ নেন। সাউথ চায়না মর্নিং পোস্ট বলছে, নতুন যোদ্ধাদের সরাসরি ভারত সীমান্তে রাখা হবে কি না সেটি এখনো জানা যায়নি। তাদের প্রধান কাজ হবে সীমান্তে পাহারা দেয়া সেনাদের শারীরিক যুদ্ধের প্রশিক্ষণ দেয়া। একই সঙ্গে যে কোনো প্রয়োজনে তারা সাহায্যও করবেন। এনবো ক্লাবের প্রধান সাংবাদিকদের বলেছেন, ‘দেশের প্রয়োজন হলে আরও ঝুঁকিপূর্ণ কাজে আমরা সাহায্য করবো। কয়েক দিন আগে সীমান্তে কী হয়েছে সে বিষয়ে আমি জানি না। জানার চেষ্টাও করিনি।’

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers