সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:২১ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
পুলিশের তৎপরতায় চুলকাঠিতে জুয়া পার্টি আপাতত: অন্তরালে

পুলিশের তৎপরতায় চুলকাঠিতে জুয়া পার্টি আপাতত: অন্তরালে

পুলিশের জোর তৎপরতায় চুলকাঠি এলাকার আলোচিত জুয়া পার্টি এখন অন্তরালে চলে গেছে। এখন কতদিন এই জুয়া বন্ধ থাকবে-এটাই এলাকাবাসীর প্রশ্ন!

জানা যায়, বাগেরহাট সদর উপজেলার চুলকাঠি বাজার সন্নিকটে সুনগর গ্রামের একটি নিবিড় বাগানে কয়েক বছর ধরে লক্ষ লক্ষ টাকার জুয়া খেলা চলে আসছে। বিভিন্ন এলাকার জুয়াড়ীদের মিলন ঘটে এখানে। বিভিন্ন সময় প্রশাসনের নজরদারী ও কড়াকড়িতে জুয়া খেলা বন্ধ থাকলেও সময় ও সুযোগ বুঝে আবারও জমে খেলা।

দেশ যখন করোনা নিয়ে শংকিত। প্রশাসনের লোকজন যখন সাধান মানুষের নিরাপত্তা ও সুস্থ‌্যতার বিষয়ে তৎপর। এই সুযোগে জুয়াড়ীরা আবারও বসিয়েছে এখানে জুয়ার আসর। এলাকাবাসীর ভাষ‌্য মতে সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলে এই জুয়ার খেলা। এলাকার নেতৃত্ব সম্পন্ন একজন ব‌্যক্তি ও একজন নামধারী সাংবাদিকদের তাদের সহযোগী করে এবং বিভিন্ন পয়েন্টে পাহারাদার বসিয়ে তাদের জুয়ার আসরের নিরাপত্তা বলয় মজবুত করে জুয়াড়ীদের আসর চলে। পুলিশ বা প্রশাসনের অভিযানের আগেই তারা যেন সংকেত পেয়ে যায়। বাগেরহাট জেলা পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়কে এলাকার এই জুয়ার বিষয়টি অবহিত করলে তিনি দ্রুত ব‌্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। চুলকাঠি তদন্তকেন্দ্রের ইনচার্জ অসিত কুমার রায় পর পর দুইদিন অভিযান চালিয়ে কোন কুল-কিনারা পাননি। তিনি ঘটনাস্থলে পৌছানোর আগেই জুয়াড়ীরা হয়তো খবর পেয়ে পালিয়ে গিয়েছে। গত বৃহস্পতিবার অভিযানের পর শুক্রবার উক্ত এলাকায় জুয়াড়ীদের দেখা যায়নি। পুলিশ জুয়াড়ীদের বিষয়ে তৎপরতার কারণে উক্ত স্থানে হয়তো কয়েকদিন জুয়া খেলা বন্ধ থাকতে পারে। অথবা জুয়াড়ীদের স্থান পরিবর্তন ঘটে থাকতে পারে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers