বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে আলোচনায় জেলা মহিলা দলের সভাপতি শাহিদা আক্তার পানির অভাবে  বোরো ধানে ব্যাপক ক্ষতি, চরম দুশ্চিন্তায় বাগেরহাট  ও রামপালের কৃষকরা বাগেরহাটে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযানে ভট্ট আবাসন কেন্দ্রে এমপি মনজুরুল হক রাহাদ বৃটেনের কার্ডিফের ইন্টারন্যাশনাল ম্যাদার ল্যাংগুয়েজ মনুমেন্টে  আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত, বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাযা হিসাবে স্বীকৃতি দেওয়ার আহবান, চুলকাটিতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন মিথ্যা অভিযোগ ও অপ-প্রচারের প্রতিবাদে বাগেরহাটে সংবাদ সম্মেলন মোংলা বন্দর পরিদর্শন  সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ-পরিবহন মন্ত্রী প্রেসক্লাব রামপালের পক্ষ থেকে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম-কে অভ্যর্থনা নারী আসনে এমপি হতে চান- মিসেস মনিরা ইসলাম মানবিক সেবক শেখ ফরিদুল ইসলাম প্রতিমন্ত্রী (এমপি) হওয়ায় চুলকাটি প্রেসক্লাব শুভেচ্ছা ও অভিনন্দন
নবীগঞ্জে দেওয়ান ফরিদ গাজী স্মৃতি সংসদের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল

নবীগঞ্জে দেওয়ান ফরিদ গাজী স্মৃতি সংসদের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল

মিজান মোহাম্মদঃ বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলির অন্যতম সদস্য, সাবেক মন্ত্রী, প্রয়াত জননেতা মোহাম্মদ নাসিম, ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ্, আবুল হাসনাত আব্দুল্লাহ্ এর সহধর্মিণী বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাহান আরা বেগম ও কেন্দ্রীয় আওয়ামী লীগের অন্যতম সদস্য, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র প্রয়াত জননেতা বদর উদ্দিন আহমেদ কামরানের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

আজ ১৯ জুন শুক্রবার বাদ আছর নবীগঞ্জ শহরের মদিনা জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন দেওয়ান ফরিদ গাজী স্মৃতি সংসদের সভাপতি মুহিতুর রহমান রনি ও সাধারণ সম্পাদক আরাফাত চৌধুরী আজাদ।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু, উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক খয়রুল বশর চৌধুরী, আওয়ামী লীগ নেতা শহিদুর রহমান, এটিএম রুবেল, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম অপু, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইকবাল আহমেদ বেলাল, পৌর শ্রমিক লীগের সভাপতি হাফিজুর রহমান মিলন, দপ্তর সম্পাদক অনিক মিয়া সহ স্থানীয় নেতৃবৃন্দ ও মুসল্লীগণ।

দোয়া পরিচালনা করেন মসজিদের ইমাম সাহেব। ইমাম সাহেব মোনাজাতে প্রয়াত নেতাদের রুহের মাগফিরাত কামনা করে বলেন আল্লাহ্ সুবহানাহু তা’লা তাঁদেরকে জান্নাতবাসী করুন এবং বিশ্বব্যাপী মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত সকল মানুষের সুস্থতা চেয়ে দোয়া করেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers