সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
৪০৯জন প্রবাসী কাতার থেকে ফিরলেন

৪০৯জন প্রবাসী কাতার থেকে ফিরলেন

দর্পণ ডেস্কঃ করোনা পরিস্থিতির কারণে বিমান চলাচল বন্ধ থাকায় বিশেষ ফ্লাইটে দেশে ফিরেছেন কাতারে আটকে পড়া ৪০৯ জন বাংলাদেশি।

এসব বাংলাদেশিকে নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিশেষ ফ্লাইটটি আজ বৃহস্পতিবার (১১ জুন) সকাল সাড়ে ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার এ তথ্য নিশ্চিত করেছেন।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে গত ৮ মার্চ থেকে কাতার-বাংলাদেশ যাত্রীবাহী বিমান চলাচল বন্ধ রয়েছে। কাতারের বাংলাদেশ দূতাবাসের ব্যবস্থাপনায় যাত্রীরা কাতার থেকে ইস্যু করা করোনামুক্তির স্বাস্থ্য সনদ নিয়েছেন। বিমানের ৭৭৭-৩০০ মডেলের এই উড়োজাহাজে ৩৫টি বিজনেস ক্লাস ও ৩৮৪টি ইকোনমি ক্লাসের আসন রয়েছে। যাত্রীদের মধ্যে কাতারে বসবাসরত বাংলাদেশি পরিবার ও সাধারণ শ্রমিক থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসীরা রয়েছেন।

কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমদ গণমাধ্যমকে বলেন, ‘কাতারের পক্ষ থেকে কাউকে পাঠিয়ে দেওয়ার জন্য কোনো চাপ নেই। যাঁরা স্বেচ্ছায় অনেক দিন ধরে যেতে চাচ্ছিলেন এবং দূতাবাসে নিবন্ধন করেছিলেন, তাঁদের জন্য এই ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে। যেহেতু নিবন্ধনকারীদের সংখ্যা বেশি, তাই বাকিদের জন্য আমরা আরেকটি ফ্লাইটের ব্যবস্থা করব।’

১৫ জুন থেকে কাতার এয়ারওয়েজের দোহা থেকে ঢাকায় যাত্রী বহন করার কথা রয়েছে। তবে আপাতত বাংলাদেশ থেকে কেউ কাতারে প্রবেশের সুযোগ না পেলেও ট্রানজিট যাত্রী হিসেবে দোহায় বিমানবন্দরে অবতরণ করতে পারবেন। শিগগির কাতারের কারাগার থেকে মুক্তি পাওয়াসহ অন্য বাংলাদেশিদের নিয়ে কাতার এয়ারওয়েজের আরেকটি ফ্লাইট ঢাকায় যাবে বলে জানা গেছে।

আগামী ১ আগস্ট থেকে কাতারে প্রবাসীদের প্রবেশ শুরু হবে বলে জানিয়েছে কাতার দুর্যোগ ব্যবস্থাপনা সুপ্রিম কমিটি। সেই হিসেবে ১ সেপ্টেম্বর থেকে স্বাভাবিকভাবে যে কেউ কাতারে প্রবেশ করতে পারবেন।

 

সিলেট দর্পণ/ মিমো

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers