শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
বাজেট অধিবেশন ঘিরে করোনা আতংক বাড়ছে

বাজেট অধিবেশন ঘিরে করোনা আতংক বাড়ছে

দর্পণ ডেস্কঃ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য মোছলেম উদ্দিন। এর আগে আরো আটজন সংসদ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হন। আজ বৃহস্পতিবার আগামী অর্থবছরের (২০২০-২১) বাজেট ঘোষণা করা হচ্ছে। ফলে বাজেট অধিবেশন ঘিরে আতংক বাড়ছে।

সংসদ সচিবালয় জানিয়েছে, এমপি মোস্তাফিজুর রহমানসহ তার পরিবারের ১০ সদস্যের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। এর মধ্যে তার স্ত্রী, ছেলে নাতিসহ পরিবারের অন্যান্য সদস্যরা রয়েছেন। গতকাল বুধবার রাতে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. শেখ ফজলে এ তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, গত ৯ জুন বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি টিম নগরের লালখান বাজারের বাসা থেকে ওই পরিবারের ১৫ সদস্যের নমুনা সংগ্রহ করেন। তাদের মধ্যে ৫ জনের ফলাফল নেগেটিভ আসলেও বাকি ১০ জনেই পজিটিভ।

এই প্রেক্ষাপটে আজ বৃহস্পতিবার আগামী অর্থবছরের (২০২০-২১) বাজেট ঘোষণা করা হচ্ছে।

করোনা পরিস্থিতিতে দেশের ইতিহাসে প্রথমবারের মতো সবচেয়ে কমসংখ্যক সংসদ সদস্যের উপস্থিতিতে বাজেট ঘোষণা করা হবে। সবাইকে বাধ্যতামূলকভাবে মাস্ক ও হ্যান্ড গ্লাভস পরতে হবে। স্বাস্থ্যবিধি অনুসরণ করে একটি করে আসন ফাঁকা রেখে আসনবিন্যাস করা হয়েছে। বাজেট অধিবেশনে উপস্থিত থাকবেন না কোনো সাংবাদিক কিংবা বিশিষ্টজন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers