শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
দক্ষিণ সুরমার সেই বস্তাবন্দি লাশের পরিচয় মিলেছে

দক্ষিণ সুরমার সেই বস্তাবন্দি লাশের পরিচয় মিলেছে

.মোহাম্মদ নুরুল ইসলাম: দক্ষিণ সুরমার সিলেট সুলতানপুর সড়কের ধোপাঘাট এলাকা থেকে বস্তা বন্দি অবস্থায় উদ্ধারকৃত সেই লাশের পরিচয় শনাক্ত করা হয়েছে। তিনি বালাগঞ্জ উপজেলার গহরপুর দত্তপুর গ্রামের আব্দুল আলীর ছেলে ইউনুছ আহমদ শামিম। তা নিশ্চিত করেন শামিমের ভাগ্নে আলী ইমরান।

আলী ইমরান জানান, দক্ষিণ সুরমার ধোপাঘাট এলাকা থেকে পুলিশের উদ্ধার করা লাশ তিনি একটি ফেইসবুক টিভির লাইভে দেখতে পান। তারপর তিনি লাশের ভাইকে নিয়ে দক্ষিণ সুরমা থানায় যোগাযোগ করে ওসমানী মেডিকেলে গিয়ে লাশ সনাক্ত করেন।

এ ব‍্যাপারে দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ খায়রুল ফজল জানান, লাশের আত্মীয়রা থানায় এসে ছবি দেখে লাশ শনাক্ত করে। ময়না তদন্ত শেষে লাশ হস্তান্তর করা হবে তিনি জানান।

এর আগে বুধবার বেলা ৩ টার দিকে দক্ষিণ সুরমার সিলেট সুলতানপুর সড়কের ধোপাঘাট এলাকা থেকে এক অজ্ঞাত ব্যক্তির (৩৫) বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers