শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
জিয়ার সঙ্গে দেখা করলেন শিমুল বিশ্বাস

জিয়ার সঙ্গে দেখা করলেন শিমুল বিশ্বাস

দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পর বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসকে গুলশানের বাসভবন ফিরোজায় ডেকে কথা বলেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

মঙ্গলবার রাত ৯টার দিকে প্রায় সোয়া ঘণ্টা দেশের করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিসহ নানা বিষয়ে শিমুল বিশ্বাসের কাছে জানতে চান সাবেক এই প্রধানমন্ত্রী। খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের পর শিমুল বিশ্বাসকে বেশ হাসিখুশি দেখা গেছে।

শিমুল বিশ্বাসের ঘনিষ্ট এক নেতা বলেন, শিমুল বিশ্বাসের ওপর চেয়ারপারসনের আস্থার কোনো কমতি নেই- তা এই সাক্ষাৎকারের মধ্য দিয়ে স্পষ্ট হয়েছে। যদিও অনেকেই বলার চেষ্টা করছিলেন শিমুল বিশ্বাসকে খালেদা জিয়া আগের মতো পছন্দ করেন না। যার কারণে মুক্তির পর তাকে ফিরোজায় দেখা যায়নি। এটা ভুল প্রমাণিত হয়েছে।

এর আগে সোমবার রাতে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ বিষয়ে দলের পক্ষ থেকে সাংবাদিকদের সঙ্গে কেউ কথা বলেননি।

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় সাজা হওয়ার দীর্ঘ ২ বছরেরও বেশি সময় পর গত ২৫ মার্চ মুক্তি পেয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতাল থেকে গুলশানের বাসা ফিরোজায় ওঠেন খালেদা জিয়া। এরপর দলের সিনিয়র নেতারা তার বাসায় দেখা করতে গেলেও শারীরিক অসুস্থতা ও করোনা পরিস্থিতির কারণে তিনি কারও সঙ্গে দেখা করেননি।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers