সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
ভারতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১৪ শ্রমিকের

ভারতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১৪ শ্রমিকের

ভারতে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৪ জন পরিযায়ী শ্রমিক নিহত ও অর্ধশতাধিক আহত হয়েছেন। কয়েক ঘণ্টার ব্যবধানে উত্তর প্রদেশ ও মধ্যপ্রদেশে এই দুর্ঘটনা ঘটে। খবর এনডিটিভি ও জিনিউজের।

করোনাভাইরাসের সংক্রমণ মোকাবেলায় দেশটিতে চলমান লকডাউনের মধ্যে শ্রমিকরা বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে তারা দুর্ঘটনার শিকার হন।

এনডিটিভির খবরে বলা হয়েছে, বুধবার রাতে উত্তর প্রদেশে বাসচাপায় ৬ পরিযায়ী শ্রমিক নিহত হওয়ার কয়েক ঘণ্টা পর বৃহস্পতিবার ভোরে মধ্যপ্রদেশের গুনায় শ্রমিক বহনকারী একটি ট্রাক ও দ্রুতগতির একটি বাসের সংঘর্ষ হয়। এতে অন্তত ৮ জন নিহত ও ৫৪ জন আহত হয়েছেন।

মহারাষ্ট্র থেকে উত্তর প্রদেশের দিকে যাওয়া ট্রাকটিতে অর্ধশতাধিক পরিযায়ী শ্রমিক ছিল; যাদের বেশিরভাগই উন্নাও জেলার। আর গুনা থেকে আহমেদাবাদগামী বাসটিতে চালক ও এক পরিচ্ছন্নতাকর্মী ছাড়া আর কেউ-ই ছিল না।

দুর্ঘটনায় আহত সোনু নামে এক শ্রমিক ঘটনার বর্ণনা দিয়ে বলেন,ঘটনার সময় আমরা ঘুমিয়ে ছিলাম। ট্রাকে ৫৫-৬০ জন ছিল। রাত ৩টার দিকে দুর্ঘটনাটি ঘটে।

পুলিশের এক কর্মকর্তা বলেন, গুনা বাইপাস সড়কে দুর্ঘটনাটি হয়েছে। শ্রমিকরা মুম্বাই থেকে তাদের বাড়ি উত্তরপ্রদেশের উন্নাওয়ে যাচ্ছিলেন। বাসটি গুনা থেকে আহমেদাবাদ যাচ্ছিল। ৩ জন সামান্য আহত হয়েছেন।

এ ঘটনার কয়েকঘণ্টা আগে বুধবার রাতে উত্তরপ্রদেশের মুজাফফরনগর জেলার মহাসড়কে দ্রুতগতির একটি সরকারি বাস ৬ পরিযায়ী শ্রমিককে চাপা দেয়।

নিহত শ্রমিকরা করোনাভাইরাস সংক্রমণ মোকাবেলায় দেয়া লকডাউনের মধ্যে পাঞ্জাব থেকে হেঁটে বিহারে নিজেদের বাড়ি ফিরছিলেন। শ্রমিকদের চাপা দেয়া বাসটি পুলিশ উদ্ধার করেছে। চালক পলাতক।

এর আগে গত সপ্তাহে মহারাষ্ট্রের অওরঙ্গবাদে একটি মালবাহী ট্রেনে কাটা পড়ে রেললাইনের উপর ঘুমিয়ে থাকা ১৬ পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়। সেসময় একটি মালগাড়ি চলে যায় ঘুমন্ত শ্রমিকদের উপর দিয়ে। সেই ঘটনায় ১৬ জন শ্রমিকের মৃত্যু হয়েছিল। এর পরেও ঘটে বেশ কিছু পথ দুর্ঘটনা। তাতেও মৃত্যু হয় বেশ কয়েক জন পরিযায়ী শ্রমিকের।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers