সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
শরণখোলায় বনরক্ষীর রহস্যজনক মৃত্যু

শরণখোলায় বনরক্ষীর রহস্যজনক মৃত্যু

বাগেরহাট অফিস
বাগেরহাটের শরণখোলায় রুহুল আমীন খাঁন (৪২) নামে এক বনরক্ষীর রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার (৫এপ্রিল) বেলা ১১টায় অসুস্থ্য রুহুল আমীন খানকে শরণখেলা উপজেলাস্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। হাসপাতাল থেকে অস্বাভাবিক মৃত্যু কাগজ পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট মর্গে পাঠায়।নিহত রুহুল আমিন খান, পূর্ব সুন্দরবন বন বিভাগের শরণখোলা রেঞ্জের দুবলা জেলেপল্লী টহল ফাঁড়িতে কমর্রত ছিলেন। তিনি শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের বকুলতলা গ্রামের আ. জব্বার খানের ছেলে। কর্মস্থল থেকে ছুটি নিয়ে রবিবার (৪এপ্রিল) সকাল ১১টার দিকে বাড়িতে আসেন দুই মেয়ের বাবা রুহুল আমীন।ভাবীর ওপর ক্ষুব্ধ হয়ে ভাই চালের পোকাদমনের ঔষধ খেয়ে আত্মহত্যা করেছেন বলে দাবী করেছেন নিহতের ছোট বোন রোকেয়া বেগম।তিনি বলেন, ভাবীর স্থানীয় কারো সঙ্গে পরকীয়ার কথা শুনে ভাই অস্থির হয়ে পড়েন।শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান বলেন, হাসপাতাল থেকে চিকিৎসকরা অস্বাভাবিক মৃত্যুর একটি অভিযোগ থানায় পাঠান। মৃত্যুর সঠিক কারণ জানতে হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছি।থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) মো. জয়নাল আবেদীন বলেন, রুহুল আমীন দুবলা জেলেপল্লী টহল ফাঁড়িতে কমর্রত ছিলেন। রবিবার ছুটি নিয়ে বাড়িতে যান রুহুল আমীন খান। নিহতের বাড়িতে খোঁজখবর নেওয়া হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers