সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
খাউলিয়া ইউপি চেয়ারম্যান আবুল খায়ের আর নেই

খাউলিয়া ইউপি চেয়ারম্যান আবুল খায়ের আর নেই

বাগেরহাট অফিস
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার খাউলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাষ্টার আবুল খায়ের আর নেই। রবিবার (০৫) এপ্রিল রাতে রাজধানীস্থ ঢাকার সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি অইন্নাইলাইহে রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক কন্যা রেখে গেছেন।সোমবার দুপুরে মোরেলগঞ্জ উপজেলার সন্নাসি গ্রামের নিজ বাড়িতে চেয়ারম্যান আবুল খায়েরের দাফন সম্পন্ন হয়েছে।
৫৭ বছর বয়সী আবুল খায়ের শরণখোলা উপজেলার খোন্তাকাটা মাধ্যমিক বিদ্যালয়ের শরীরচর্চা বিষয়ের শিক্ষক ছিলেন। খাউলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনে তিনি নৌকার মনোয়ন পেয়েছিলেন। আবুল খায়ের কিডনিসহ নানা ধরণের শারীরিক জটিলতায় ভুগছিলেন।
চেয়ারম্যান আবুল খায়েরের বড় ছেলে আবু শাহরিয়ার শান্ত বলেন, নানা উপসর্গ নিয়ে ১৮ মার্চ খুলনা সিটি মেডিকেলে ভর্তি হন চেয়ারম্যান আবুল খায়ের। পরবর্তীতে তার করোনা শনাক্ত হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ৩ এপ্রিল করোনা পরীক্ষার রিপোর্টে তার নেগেটিভ আসে। ৪ এপ্রিল রাতে তিনি মৃত্যুবরণ করেন।মাষ্টার আবুল খায়ের খাউলিয়া ইউনিয়ন পরিষদে পরপর দু’বার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। দীর্ঘদিন ধরে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনেও তিনি আওয়ামী লীগের মনোনয়নে পেয়েছিলেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers