সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাগেরহাটের একজনের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাগেরহাটের একজনের মৃত্যু

প্রতীক ছবি

বাগেরহাট অফিস
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাগেরহাটে আকরাম হোসেন (৭১) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার ভোর ৫টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা একশ শয্যার ডেডিকেটেড হাসপাতালে তার মৃত্যু হয়।নিহত আকরাম বাগেরহাট শহরের শালতলা হরিসভা এলাকার আফসার উদ্দিনের ছেলে।খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সুমিত পাল বলেন, আকরাম জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন।শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল।আকরামের ছেলে বায়জীদ বলেন, “বাবা ১৯ মার্চ থেকে জ্বরে ভুগছিলেন। তখন বাড়িতে রেখেই তার চিকিৎসা চলছিল। বেশি অসুস্থ হওয়ায় ২৭ মার্চ তাকে বাগেরহাট সদর হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করি। সেখানে পরীক্ষার পর তার করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ে।পরে সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।”শুক্রবার দুপুরে স্বাস্থ্যবিধি মেনে বাগেরহাট শহরের সরুই কবরস্থানে আকরামকে দাফন করা হয়েছে।বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবীর জানান, গত এক সপ্তাহে জেলায় নতুন করে ৩৬ জনের করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছে।এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ হাজার ১০২ জনে।এছাড়া জেলায় চিকিৎসক, আইনজীবী ও সরকারি কর্মচারীসহ মোট ২৭ জনের মৃত্যু হয়েছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers