রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
বাগেরহাটে কবুতর উদ্ধারে নদীতে নেমে জাহাজ শ্রমিক নিখোঁজ

বাগেরহাটে কবুতর উদ্ধারে নদীতে নেমে জাহাজ শ্রমিক নিখোঁজ

বাগেরহাট অফিস
বাগেরহাটে পোশা কবুতর তুলতে নদীতে নেমে রকিবুল ইসলাম লিমন (২৪) নামের এক জাহাজ শ্রমিক নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার (২৫ মার্চ) সকালে বাগেরহাট শহরের মুনিগঞ্জস্থ খাদ্য গুদাম ঘাটে নোঙ্গর করা এম ভি প্রগতি গ্রিনলাইন-১ নামক জাহাজ থেকে কবুতর উদ্ধার করতে ভৈরব নদীতে নামলে সে ডুবে যায়। নিখোজ লিমনকে উদ্ধারে বাগেরহাট ফায়ার সার্ভিস ও নৌ পুলিশের দুইটি দল অভিযান শুরু করেছে।নিখোঁজ লিমন মাগুরা জেলার লক্ষিপুরের কোরবান আলীর ছেলে।জাহাজের চুকানি শিমুল বলেন, সকালে জাহাজের পোষা একটি কবুতর নদীতে পড়ে যায়। কবুতরটি উদ্ধারের জন্য লিমন নদীতে নামেন। এসময় প্রচন্ড স্রোতে সে ভেসে যায়। স্থানীয় ট্রলারের মাধ্যমে উদ্ধারের চেষ্টা করলেও লিমনের কাছে পৌছানোর আগে সে ডুবে যায়।বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক গোলাম সরোয়ার জানান, কবুতর তুলতে নেমে লিমন নামের এক শ্রমিক নদীতে ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। আমরা ঘটনাস্থলে পৌঁছেছি। ডুবুরী দল উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।গত ১৬ মার্চ চট্টগ্রাম বন্দর থেকে রওনা দিয়ে গমবাহী কোস্টাল জাহাজটি ১৯ মার্চ বাগেরহাটে এসে পৌছায়। এখানে গম অপসারণের পরে জাহাজটির ফিরে যাওয়ার কথা ছিলো।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers