রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
প্রথম ধাপে বাগেরহাটে ৩৯ ইউনিয়নে চেয়ারম্যান পদে একক প্রার্থী

প্রথম ধাপে বাগেরহাটে ৩৯ ইউনিয়নে চেয়ারম্যান পদে একক প্রার্থী

মোল্লা আব্দুর রব বাগেরহাট
প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাগেরহাটের ৭০টি ইউনিয়নের মধ্যে ৩৯টিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের একক প্রার্থী রয়েছেন।মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিনবুধবার (২৪ ফেব্রুয়ারি) রাতে বাগেরহাট জেলা নির্বাচন কর্মকর্তা ফারাজী বেনজীর আহম্মেদ এতথ্য নিশ্চিত করেছেন। এর ফলে এই ৩৯টি ইউনিয়নে আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যান প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে জেলা নির্বাচন অফিসে গন বিজ্ঞপ্তিতে বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত চেয়ারম্যানদের তালিকা প্রকাশ করা হবে।
বাগেরহাট জেলার ৯ টি উপজেলার ৭৫টি ইউনিয়নের মধ্যে আগামী ১১ এপ্রিল ৭০টি ইউনিয়ন পরিষদে নির্বাচন হবে। এরমধ্যে মনোনয়ন পত্র প্রত্যাহার শেষ দিনে একক প্রার্থী হিসেবে আওয়ামী লীগের ৩৯ প্রার্থী বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন।এর মধ্যে মোল্লাহাট ও মোংলা উপজেলার সবকটি ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়েছেন।এছাড়া অন্য ৭টি উপজেলায়ও অনেক ইউনিয়নে চেয়ারম্যান পদে একক প্রার্থী রয়েছেন।
মোল্লাহাট উপজেলার ৬টি ইউনিয়নের মধ্যে ৬টিতেই চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থীরা। নির্বাচিতরা হলেন, উদয়পুরে এস কে হায়দার মামুন, চুনখোলায় মনোরঞ্জন পাল, কুলিয়ায় মো. মিজানুর রহমান, গাওলায় শেখ রেজাউল কবীর, কোদালীয়ায় শেখ রফিকুল ইসলাম, আটজুড়িতে মো. মনির“জ্জামান মিয়া।মোংলা উপজেলার ৬টি ইউনিয়নেও ক্ষমতাসীন দলের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচিতরা হলেন সোনাইলতলায় নাসরিন আক্তার নাজিনা, বুড়িরডাঙ্গায় উদয় শংকর বিশ্বাস, চিলায় গাজী আকবর হোসেন, চাঁদপাই মোল্লা মো. তরিকুল ইসলাম, সুন্দরবন ইউনিয়নে মো. একরাম ইজারাদার এবং মিঠাখালীতে উৎপল কুমার মন্ডল।
বাগেরহাট সদরের ৭টির মধ্যে ৬টিতে বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থীরা। নির্বাচিতরা হলেন, বেমরতায় মনোয়ার হোসেন টগর, কাড়াপাড়ায় শেখ মহিতুর রহমান পল্টন, বিষ্ণুপুরে এমডি মাসুদ রানা, বার“ইপাড়ায় আলহাজ্ব হায়দার আলী মোড়ল, খানপুরে ফকির ফহম উদ্দিন, ডেমায় মো. মনি মল্লিক।
শরণখোলা উপজেলার ৪টির মধ্যে ৩টি ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থীরা। নির্বাচিতরা হলেন, সাউথখালীতে মো. মোজাম্মেল হেসেন, রায়েন্দায় আজমল হোসেন মুক্তা, খোন্তাকাটায় জাকির হোসেন খান মহিউদ্দিন।
রামাপালেও ১০টির মধ্যে ৫ টিতে বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থীরা। নির্বাচিতরা হলেন, মল্লিকেরবেড়ে মো. সাবির আহমেদ তালুকদার, হুড়কায় তপন কুমার গোলদার, ভোজপাতিয়ায় তরফদার মাহফুজুল হক টুকু, রামপাল সদরে মো. নাসির উদ্দিন হাওলাদার, বাশতলীতে মো. মোস্তাফিজুর রহমান সোহেল। চিতলমারীতে ৭ টির মধ্যে ৪ টিতে বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থীরা। নির্বাচিতরা হলেন, হিজলায় কাজী আবু শাহিন, শিবপুরে ওয়ালিউজ্জামান জুয়েল, চর বানিয়ারীতে অর্চণা রানী ঝর্ণা বড়াল, সন্তোষপুরে বিউটি আক্তার।ফকিরহাটে ৭টি ইউনিয়নের মধ্যে ৪ টিতে বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থীরা। নির্বাচিতরা হলেন, ফকিরহাট সদর শিরিনা আক্তার কিসলু, বেতাগায় ইউনুচ আলী, পিলজংয়ে মোড়ল জাহিদুল ইসলাম, নলদা-মৌভোগে সরদার আমিনুর রশিদ।কচুয়ার ৭টির মধ্যে ৪টিতে বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থীরা। নির্বাচিতরা হলেন, বাধালে নকীব ফয়সাল অহিদ, গোপালপুরে এস এম আবু বক্কর সিদ্দিক, গজালিয়ায় এস এম নাসির উদ্দিন, রাড়ীপাড়ায় নাজমা আক্তার।মোরেলগঞ্জে ১৬টির মধ্যে একটি মাত্র ইউনিয়ন নিশানবাড়িয়ায় আওয়ামী লীগের প্রার্থী সাইফুল ইসলাম বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়েছেন।
বাগেরহাট জেলা নির্বাচন কর্মকর্তা ফারাজী বেনজীর আহম্মেদ বলেন, ১১ এপ্রিল প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাগেরহাটে ৭০টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৩৯টি ইউনিয়নে চেয়ারম্যান পদে একক প্রার্থী রয়েছেন। এছাড়াও বেশকিছু ওয়ার্ডে একক প্রার্থী রয়েছে। বৃহস্পতিবার বিকেলে বিনাপ্রতিদ্বন্দীতায় নির্বাচিত প্রার্থীদের তালিকা দিয়ে গন বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers