রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
বাগেরহাটে সৈনিক পিতার আছাড়ে প্রান গেল মেয়ের

বাগেরহাটে সৈনিক পিতার আছাড়ে প্রান গেল মেয়ের

বাগেরহাট অফিস
বাগেরহাটের মোল্লাহাটে আড়াই বছরের রাইসা আক্তার নামের শিশু কন্যাকে আছাড় দিয়ে মেরে ফেললেন বাবা। সোমবার রাতে মোল্লাহাট উপজেলার উদয়পুর গ্রামের এই মর্মান্তিক হত্যার ঘটনা ঘটে।ঘটনার পর থেকে ঘাতক পিতা হুমায়ুন সরদার পলাতক রয়েছে।নিহত রাইসা আক্তার উদয়পুর গ্রামের হুমায়ুন সরদার এর মেয়ে।হুমায়ুন সরদার বাংলাদেশ সেনা বাহিনীতে সৈনিক পদে চাকরী করেন।মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী গোলাম কবির বলেন,পারিবারিক কলহের জেরে সোমবার রাতে একমাত্র কন্যা রাইসাকে আছাড় দেন সেনা সদস্য বাবা হুমায়ুন সরদার।এতে ঘটনাস্থলেই রাইসা মারা যায়।ঘটনার পর থেকে হুমায়ুন পলাতক রয়েছে।পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।এঘটনায় শিশুটির নানা আব্দুল আলী শেখ বাদি হয়ে চারজনকে আসামী করে মোল্লাহাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।ঘাতক হুমায়ুনকে গ্রেফতারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers