রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০১:৪১ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
বাগেরহাটে শিশু শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় যুবককে যাবজ্জীবন কারাদন্ড

বাগেরহাটে শিশু শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় যুবককে যাবজ্জীবন কারাদন্ড

বাগেরহাট অফিস

বাগেরহাটে সদরের পাতিলাখালী গ্রামের প্রথম শ্রেণিতে পড়ুয়া মাদ্রাাসা ছাত্রী লামিয়া আক্তার ফারিয়াকে (৭) ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা অভিযোগে মিনহাজুল আবেদীন শোয়েব নামে এক যুবককে যাবতজ্জীবন কারা দন্ডের আদেশ দিয়েছে বাগেরহাটের নারী ও শিশু নিযার্তন ট্রাইব্যুনাল- ১ এর বিচারক জেলা জজ এস এম সাইফুল ইসলাম।বৃহস্পতিবার বিকালে চাঞ্চল্যকর এই মামলার রায় ঘোষনা কালে ঘাতক মিনহাজুল আবেদীন শোয়েব আদালতে উপস্থিত ছিলেন।মিনহাজুল আবেদীন শোয়েব পাশ্ববর্তী পিরোজপুর জেলার নামাজপুর গ্রামের নুরুল ইসলাম ইমনের ছেলে। বাগেরহাটের নারী ও শিশু নিযার্তন ট্রাইব্যুনাল- ১ এর আদালতের সরকারী কৌশলী (পিপি) এ্যাডভোকেট সিদ্দিকুর রহমান খান জানান,বিগত ২০১৯ সালের ৫ মে বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নের পাতিলাখালী ওমর আলী শেখের মেয়ে ও স্থানীয় কোন্ডলা বড়ু বিবি দাখিল মাদ্রাসার প্রথম শ্রেনীর ছাত্রী লামিয়া আক্তার ফারিয়াকে (৭) শিশুটিকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে স্থানীয় দিঘিরজান খালের চরে লাশ পুঁতে রাখে হত্যাকারী যুবক মিনহাজুল আবেদীন শোয়েব।ওইদিন রাত ৮টার দিকে স্থানীয়রা শিশু লামিয়ার মৃতদেহ উদ্ধার করে।পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়।এ হত্যায় জড়িত সন্দেহে স্থানীরা নানা বাড়ীতে থাকা বখাটে যুবক মিনহাজুল আবেদীন শোয়েবকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।আটক যুবক মিনহাজুল আবেদীন শোয়েব পুলিশের জিজ্ঞাসাবাদে শিশু লামিয়া আক্তার ফারিয়াকে ধর্ষণ- শ্বাসরোধে হত্যার পর খালের চরে লাশ পুতে রাখার কথা স্বীকার করে।এঘটনায় ওইদিন রাতে শিশুটির পিতা ওমর আলী শেখ বাদী হয়ে বাগেরহাট মডেল থানায় মিনহাজুল আবেদীন শোয়েবকে আসামী করে মামলা দায়ের করেন।ডাক্তারদের দেয়া ময়না তদন্তের রিপোর্টের ধর্ষনের পর শ্বাসরোধে হত্যার বিষয়টি উল্লেখ থাকার পর মামলার তদন্ত কর্মকতার্ বাগেরহাট মডেল থানায় এসআই হীরনম্ময় ওই বছরের ১৩ জুলাই ঘাতক মিনহাজুল ইসলাম শোয়েব ও তার সহযোগী কোন্ডলা গ্রামের মো. সাহেব শেখর ছেলে মিঠু শেখকে অভিযুক্ত করে আদালতে চার্চশীট দাখিল করে।আদালত ১৬ জনের স্বাক্ষ্য গ্রহন শেষে বৃহস্পতিবার বিকালে বিচারক এই রায় প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers