রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
আওয়ামী লীগের সহযোগী সংগঠন হিসেবে স্বীকৃতির দাবি মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের

আওয়ামী লীগের সহযোগী সংগঠন হিসেবে স্বীকৃতির দাবি মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের

বাগেরহাট অফিস
বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন হিসেবে স্বীকৃতি পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ।সোমবার (১৫ মার্চ)বিকেলে সংগঠনটির বাগেরহাট জেলা শাখার আয়োজনে বাগেরহাট প্রেসক্লাব  এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ, বাগেরহাট জেলা শাখার সভাপতি এ্যাড. দেবদাস রানা।এসময় সাধারণ সম্পাদক এ্যাড. ইলিয়াস হোসেন, সাংগঠনিক সম্পাদক এ্যাড. মোঃ মিজানুর রহমান রাজা,পরিবেশ বিষয়ক সম্পাদক অভিজিৎ নাগ চৌধুরী প্রজন্ম লীগ নেতা সালাউদ্দিন আহমেদ সজল,এ্যাড. দেলোয়ার হোসেন,রাশেদুজ্জামান,সবুজ চন্দ্র রায়,মো:মিলন হোসেন,মো: হাসিবুর রহমান,বাসুদেব মন্ডল,তালুকদার মিরাজ হোসেনসহ নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগকে আওয়ামী লীগের সহযোগী সংগঠন হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়ে সংগঠনটির বাগেরহাট জেলা শাখার সভাপতি এ্যাড. দেবদাস রানা বলেন, ২০০১ সালে প্রতিষ্ঠার পর থেকে আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচি অন্যান্য অংগসংগঠনের মত আমরাও পালন করেছি।সব সময় দলে সাথে ছিলাম,এখনও আছি। নানারকম প্রতিকূলতার মধ্যেও আমরা বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার দিকনির্দেশনা পালন করেছি।আমরা মুজিব আদর্শের সৈনিক। আমাদের প্রতিটি নেতাকর্মী মুজিব আদর্শকে লালন করেন।বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগকে সহযোগী সংগঠন হিসেবে স্বীকৃতি দিয়ে সম্মেলনের নির্দেষ দেওয়ার দাবি জানান এ্যাড. দেবদাস রানা।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers