রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০১:১১ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
বাগেরহাটে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অবমূল্যায়নের প্রতিবাদে আইডিইবি’র মানববন্ধন

বাগেরহাটে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অবমূল্যায়নের প্রতিবাদে আইডিইবি’র মানববন্ধন

বাগেরহাট অফিস
বাগেরহাটে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পেশাগত সমস্যা সমাধান এবং সদ্য প্রকাশিত বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড (এিনবিসি)-২০২০ এ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অবমূল্যায়নের প্রতিবাদে ও অসামঞ্জস্যতা সংশোধনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১০ মার্চ) সকালে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স,বাংলাদেশ (আইডিইবি) বাগেরহাট জেলা শাখার আয়োজনে বাগেরহাট প্রেসক্লাবের সামনে ঘন্টা ব্যাপী এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়।আইডিইবি বাগেরহাট জেলা শাখার সভাপতি খন্দকার আব্দুস সালামের সভাপতিত্বে উক্ত মানব বন্ধনে বক্তব্য রাখেন আইডিইবি এর সাধারন সম্পাদক মোঃ আব্দুর রহমান,জনস্বাস্থোর নির্বাহী প্রকৌশলী মোঃ ইসমাঈল হোসেন, বাগেরহাট পৌরসভার নির্বাহী প্রকৌশলী রঞ্জন কান্তি গুহ,সড়ক ও জনপদ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী সনৎ কুমার সাহা,উপ প্রকৌশলী মোঃ রিপন মিঞা,আশীষ কুমার সাহা,বাইজিত হোসেন প্রকৌশলী মোঃ আতাউর রহমান,টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষক মোঃ রোকনুজ্জামানসহ জেলার বিভিন্ন বিভাগে কর্মরত ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ার কোর্সে অধ্যায়নরত ছাত্র ও শিক্ষকবৃন্দ।মানববন্ধনে বক্তারা,ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সঠিক মূল্যায়ন,অসামঞ্জস্যতা সংশোধনসহ ৩ দফা বাস্তবায়নের দাবী জানানো হয়।মানব বন্ধন শেষে আইডিইবি বাগেরহাট জেলা শাখার সভাপতি খন্দকার আব্দুস সালাম ও সাধারন সম্পাদক মোঃ আব্দুর রহমান এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল বাগেরহাট জেলা প্রশাসক এর কাছে স্বারকলিপি প্রদান করে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers