শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
ফকিরহাটে চক্ষু রোগের চিকিৎসা বিষয়ক স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত

ফকিরহাটে চক্ষু রোগের চিকিৎসা বিষয়ক স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত

ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট উপজেলার বানিয়াখালী সৎসঙ্গ আশ্রম প্রাঙ্গনে মঙ্গলবার সকাল ১০টায় নবলোক পরিষদ ফলতিতা শাখার উদ্যোগে ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়নে এবং সমৃদ্ধি কর্মসূচীর স্বাস্থ্যসেবা ও পুষ্টি কার্যক্রমের আওতায় চক্ষু রোগের চিকিৎসা বিষয়ক বিশেষ স্বাস্থ্য ক্যাম্প (ছানি অপারেশন) অনুষ্ঠিত। বিনামূলে অনুষ্ঠিত স্বাস্থ্য ক্যাম্পের শুভ উদ্বোধন করেন মূলঘর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ্যাড: হিটলার গোলদার। নবলোক পরিষদের উপ-নির্বাহী পরিচালক মো: আলতাফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মো: সবুর আলী। সমৃদ্ধি কর্মসূচীর সমন্বয়কারী মোঃ আ: হান্নান এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নবলোক পরিষদের পরিচালক মুহ. ফকরুল ইসলাম, চক্ষু বিশেষজ্ঞ ডা: মফিজুল হক, ডা: মনিরুল ইসলাম, ইউপি সদস্য কালিদাশ বিশ্বাস, নিহার রঞ্জন বাগচী, শিক্ষক অমলেন্দু বিশ্বাস প্রমুখ। এসময় প্রোগ্রাম অফিসার কাজি আবুল কালাম আজাদ, সমৃদ্ধি কর্মসূচীর স্বাস্থ্য কর্মকর্তা মমতাজ খাতুন, সমাজ উন্নয়ন কর্মকর্তা গৌতম রায় সহ স্থানীয় গন্যমান্যব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জানা গেছে, এদিন ১৪০জনকে বিনামূল্যে চিকিৎসা সহ ১৯ জনের ছানি অপরারেশ করা হবে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers