সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
ফকিরহাটের মূলঘর ইউনিয়নে আজ বৃহস্পতিবার নিবার্চন

ফকিরহাটের মূলঘর ইউনিয়নে আজ বৃহস্পতিবার নিবার্চন

ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচন। দ্বিতীয়  ধাপে উপজেলার শুধুমাত্র মূলঘর ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বুধবার মূলঘর ইউনিয়নের ৯টি কেন্দ্রে পাঠানো হয়েছে ব্যালট বক্সসহ যাবতীয় নির্বাচনী সরঞ্জাম। তবে ব্যালট পেপার দেয়া হবে নির্বাচনের দিন বৃহস্পতিবার সকালে। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, মূলঘর ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১২.৬.৬৩জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে ৬.৩.৫৬জন ও নারী ভোটার রয়েছে ৬.৩.০৭জন। নির্বাচনে দুই জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। এরা হলেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী এ্যাড. হিটলার গোলদার ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নাসির সরদার (আনারস)। এছাড়া সংরক্ষিত আসনে নারী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৯জন। সাধারন সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩০জন। সংশ্লিষ্ট সূত্র জানা গেছে, ভোট গ্রহণের দিন নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিতকরণ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ আইন শৃঙখলা রক্ষায় নিয়োজিত পুলিশ প্রশাসন ভোটকেন্দ্রে নিরাপত্তা দেবেন। উপজেলা নির্বাচন অফিসার মো: মাসুম বিল্লাহ জানান, স্ব-স্ব কেন্দ্রের প্রিজাইডিং র্কমর্কতারা নির্বাচনী সামগ্রী বুঝে নিয়েছেন। এরপর পরই তারা নিরাপত্তা বাহিনী সহ স্ব-স্ব কেন্দ্রের উদ্দেশ্যে রওয়ানা দেন। সকাল ৮টায় শুরু হয়ে বিরামহীন ভাবে বিকাল ৪টা র্পযন্ত চলবে ভোট গ্রহন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers