রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
বাগেরহাটে নানা আয়োজনের মধ্যে দিয়ে ঐতিহাসিক ৭ মার্চ পালিত

বাগেরহাটে নানা আয়োজনের মধ্যে দিয়ে ঐতিহাসিক ৭ মার্চ পালিত

বাগেরহাট অফিস
বাগেরহাটে নানা আয়োজনের মধ্যে দিয়ে ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে।রোববার সকাল সোয়া আটটায় জেলা প্রশাসন ও শিশু একাডেমির উদ্যোগে বাগেরহাট শহরের জেলা পরিষদের মাঠ থেকে একটি র‍্যালী বের করা হয়।র‍্যালীটি সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে যেয়ে শেষ হয়। র‍্যালীতে স্কুলের শিশু শিক্ষার্থীরা মুজিব কোট পরে অংশ নেয়।শহীদ মিনার এলাকায় শিশুদের নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে জেলা প্রশাসন।পরে কেন্দ্রীয় শহীদ মিনারের দাঁড়িয়ে শহরের বিভিন্ন স্কুলের শিশু শিক্ষার্থীরা মুজিব কোট পরে সমবেত কন্ঠে বঙ্গবন্ধুর ৭ মার্চে দেয়া সেই ঐতিহাসিক ভাষণ পাঠ করে।এসময় বাগেরহাটের জেলা প্রশাসক আ ন ম ফয়জুল হক,পুলিশ সুপার কে এম আরিফুল হক, স্থানীয় সরকার শাখার উপ পরিচালক দেবপ্রসাদ পাল,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রিজাউল করিম,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শাহীনুজ্জামানসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।এছাড়াও ঐতিহাসিক ৭ মার্চ ও স্বাধীনতা দিবস উপলক্ষে জেলা আওয়ামীলীগ রেল রোড দলীয় কার্যালয়ে সকাল ৭টায় দলীয় পতাকা উত্তোলন,জাতীর জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন,বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষন প্রচারসহ বিভিন্ন কর্মসুচী গ্রহন করে। জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাড: ভুইয়া হেমায়েত উদ্দিনসহ জেলা,পৌর,উপজেলা ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।ঐতিহাসিক ৭ মার্চ ও স্বাধীনতা দিবস উপলক্ষে পরিষদ মাঠে মাসজুড়ে সুবর্ণ জয়ন্তী মেলা,চিত্রাঙ্কণ,বিতর্ক প্রতিযোগিতা,চলচ্চিত্র প্রদর্শণ,আলোচনা সভা,পুরষ্কার বিতরণী এবং সাংষ্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers