সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
বাগেরহাটে মদসহ যাত্রাপুর ইউপি সদস্য হোসেনসহ আটক ৩

বাগেরহাটে মদসহ যাত্রাপুর ইউপি সদস্য হোসেনসহ আটক ৩

বিশেষ প্রতিনিধি

বাগেরহাট মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে একজন ইউপি সদস্যসহ ৩ জনকে আটক করেছে।এদের নিকট বাগেরহাটথেকে পৃথকভাবে ৩ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। মঙ্গলবার রাতে বাগেরহাট শহরের আমলাপাড়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।আটককৃতরা হলেন, বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের ইউপি সদস্য শেখ হোসেন (৩৫) ও তার সহযোগী চাঁপাতলা এলাকার শেখ নজিবুর রহমান (৫০) ও পার্শ্ববর্তী রহিমাবাদ গ্রামের কাজী তৌকির হাসান বিপু। এদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করেছে।বাগেরহাট মডেল থানার সিনিয়র এসআই তন্ময় মন্ডল জানান, নবাগত পুলিশ সুপারের নির্দেশে জেলা ব্যাপী মাদক বিরোধী অভিযান শুরু করা হয়েছে। এ অভিযানের অংশ হিসাবে থানার এসআই রিয়াজুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ মঙ্গলবার রাতে বাগেরহাট শহরের আমলাপাড়া এলাকা থেকে দুই লিটার চোলাই মদসহ হোসেন ইউপি সদন্য ও তার সহযোগী নজিবুর রহমানকে হাতে নাতে আটক করে। এর পরপরই শহরের রেলরোড এলাকা থেকে কাজী তৌকির হাসান বিপুকে এক লিটার মদসহ আটক করা হয়।এ ঘটনায় এসআই রিয়াজুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রল আইনে মামলা দায়ের করেছেন। বুধবার দুপুরে তাদেরকে আদালতে প্রেরন করা হয়েছে বলে জানান তন্ময় মন্ডল।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers