সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
বাগেরহাটে মুক্তিযোদ্ধার স্ত্রীর উপর হামলা: মালামাল লুট

বাগেরহাটে মুক্তিযোদ্ধার স্ত্রীর উপর হামলা: মালামাল লুট

চুলকাটি প্রতিনিধি।
বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের লাউপালা গ্রামে মরহুম এক মুক্তিযোদ্ধার বৃদ্ধা স্ত্রী মমতাজ বেগমকে পারিবারিক কলহের জের ধরে প্রতিপক্ষের লোকেরা বেধড়ক মারপিট করে গুরুত্বর জখম ও নগদ টাকা এবং মালামাল লুট করে পালিয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী বাগেরহাট সদর মডেল থানায় আসামীদের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি ১৪জানুয়ারী দুপুর ১২টায় নিজ বাড়ীতে ঘটেছে। ভুক্তভোগী মমতাজ বেগম জানান, ঘটনার দিন দুুপুরে পারিবারিক কলহের জের ধরে বিরোধ বাধে। এ সময় মনিরা বেগম, ইলাহী ফকির, সাগর ফকির, রাব্বি নকিব ও ময়না বেগম সহ ৪/৫জনে তার উপর চড়াও হয়। এসময় তারা মমতাজ বেগমের উপর চড়াও হয়ে হামলা চালিয়ে জখম করে ঘরে থাকা নগদ টাকা ও মূল্যবান আসবাবপত্র সহ প্রায় ২লক্ষ ২০হাজার টাকার মালামাল নিয়ে পালিয়ে যায়। এঘটনায় তিনি নিজে বাদী হয়ে আসামীদের নাম উল্লেখ্য করে থানায় ২২জানুয়ারী একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers