রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
বাগেরহাটে নারীর ক্ষমতায়ন নিশ্চিতে মত বিনিময় সভা

বাগেরহাটে নারীর ক্ষমতায়ন নিশ্চিতে মত বিনিময় সভা

বাগেরহাট অফিস
নারীর ক্ষমতায়ন ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও সাধারণ আসনে ৩৩ শতাংশ নারীকে দলীয় মনোনয়ন নিশ্চিত করতে রাজনৈতিক দলের সাথে অপরাজিতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেসরকারি উন্নয়ন সংস্থা রুপান্তরের জেলা কার্যালয়ে অপরাজিতা প্রকল্পের আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।সভায় বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আক্তারুজ্জামান বাচ্চু,বাগেরহাট জেলা জাতীয় পাটির্র সহ-সভাপতি হাওলাদার রুহুল আমিন, রুপান্তরের অপরাজিতা প্রকল্পের ক্যাপাসিটি বিল্ডিং কো-অর্ডিনেটর খন্দোকার জিলানী হোসেন,বাগেরহাট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আহাত উদ্দিন হায়দার,বাগেরহাট সদর উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বুলু,পৌর কাউন্সিলর তানিয়া খাতুন, আসমা আক্তার, রুপান্তরের শিল্পি আক্তারসহ বাগেরহাট সদর উপজেলার অপরাজিতা নারীরা উপস্থিত ছিলেন।
অপরাজিতা নারীরা রাজনৈতিক দলের নেতাদের কাছে তাদের বিভিন্ন দাবী তুলে ধরেন। এর মধ্যে ইউনিয়ণ পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও সাধারণ আসনে এবং ৩৩ শতাংশ নারীকে দলীয় মনোনয়ন, রাজনৈতিক দলের কমিটিতেও ৩৩ শতাংশ নারীকে অন্তর্ভুক্ত করণের দাবি জানান।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers