রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
“মুজিব শতবর্ষ উপলক্ষে” সৈয়দপুর প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্ট খেলার শুভ উদ্ভোধন

“মুজিব শতবর্ষ উপলক্ষে” সৈয়দপুর প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্ট খেলার শুভ উদ্ভোধন

চুলকাঠি ডেস্ক
সৈয়দপুর তরুন সংঘের উদ্যোগে মুজিব শতবর্ষ উপলক্ষে সৈয়দপুর প্রিমিয়ার লীগ ৬দলীয় ক্রিকেট টুর্নামেন্ট খেলার শুভ উদ্ভোধন শুক্রবার সকাল সাড়ে ১১টায় সৈয়দপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। রাখালগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ আবু শামীম আছনু প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে খেলার শুভ উদ্ভোধন করেন। উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক শক্তি নারায়ন দাস এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন শ্রমিকলীগের সাধারন সম্পাদক মনিরুল ইসলাম ফারাজি, চুলকাঠি প্রেসক্লাবের আহবায়ক ও সিনিয়র সাংবাদিক পি কে অলোক, সমাজসেবক ডাঃ দিলিপ দেবনাথ ও আ,লীগ নেতা মোঃ আমাজাদ হোসেন। এসময় উপস্থিত ছিলেন, সাংবাদিক শেখ আনিছুর রহমান, সাংবাদিক মোঃ আসাদুজ্জামান। মহিলা নেত্রী সোভা রানী ভদ্র সহ বিভিন্ন ক্রিড়ামোদী দর্শক। প্রথম খেলায় সৈয়দপুর টাইগার্স একাদশ বনাম চুলকাঠি ২৪ ডটকম অংশ গ্রহন করে। টসে জিতে সৈয়দপুর টাইগার্স একাদশ ব্যাটিং পেয়ে ৮ওভারে ৭৫রান করে। দ্বিতীয় আর্ধের খেলায় চুলকাঠি ২৪ ডটকম তার জবাবে ৮ওভারে ৬উইকেটে ৭৬রান করে বিজয়ী হয়। দ্বিতীয় আর্ধের খেলা চুলকাঠি ভিশন একাদশ বনাম চুলকাঠি কিংস একাদশ। টসে জিতে চুলকাঠি কিংস একাদশ ব্যাড করতে নেমে ৮ওভারে ১০৬রান করে। তার জবাবে চুলকাঠি ভিশন একাদশ নিদ্ধারিত ৮ওভারে ১০০রান করে। চুলকাঠি কিংস একাদশ ৬রানে বিজয়ী হয়। তৃতীয় ম্যাচে জেনারেশন-২১ বনাম কাজীপাড়া একাদশ অংশ গ্রহন করে। টসে জিতে জেনারেশন-২১, ফিল্ডিং নেয়। কাজিপাড়া একাদশ ব্যাট করে ১১৫রান করে। তার জবাবে জেনারেশন-২১, ৫৯রান করে সব উইকেট হারিয়ে ফেলে। খেলাটি মিমাংশ হয় ৫৬রানে কাজিপাড়া একাদশ বিজয়ী হয়। খেলায় আম্পিয়ারের দায়িত্ব পালন করেন মোঃ আমজাদ হোসেন বিশ্বাস ও মনিরুল ইসলাম। ধরাভাষ্য প্রদান করেন বনি আমীন খাঁন।

 

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers