রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
বাগেরহাট শেখ ফজলুল হক মনি কারিগরি কলেজে মতবিনিময় সভা

বাগেরহাট শেখ ফজলুল হক মনি কারিগরি কলেজে মতবিনিময় সভা

বাগেরহাট অফিস
বাগেরহাটের কচুয়ায় শহীদ শেখ ফজলুল হক মনি কারিগরি কলেজে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার দুপুরে কলেজ মিলনায়তনে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক আ.ন.ম ফয়জুল হক।এসময় বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য ও কলেজের প্রতিষ্ঠাতা আলহাজ্জ এ্যাড: মীর শওকাত আলী বাদশা,কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিৎ দেবনাথ,বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর ফজলে সাইদ ডাবলু,কচুয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ সুধাংকু শেখর অধিকারি,কলেজের অধ্যক্ষ নরেশ চন্দ্র রায়, কলেজের শিক্ষক কর্মচারীসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন।
মতবনিময় সভায় জেলা প্রশাসক আ.ন.ম ফয়জুল হক বলেন, দেশ ও জাতির কল্যানের জন্য শিক্ষার কোন বিকল্প নেই। জাতিকে শিক্ষিত করে তুলতে আদর্শ শিক্ষক তৈরি করতে হবে।নিজেদেরকেও সৎ হতে হবে।একজন সৎ মানুষই পারে নিজের এবং সমাজের উন্নয়ন করতে।বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। শিক্ষাসহ সরকারের উন্নয়ন মুলক সকল কাজকে এগিয়ে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers