রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
বাগেরহাটে আওয়ামী লীগের মেয়র প্রার্থীর পক্ষে কেন্দ্রীয় যুবলীগের গনসংযোগ

বাগেরহাটে আওয়ামী লীগের মেয়র প্রার্থীর পক্ষে কেন্দ্রীয় যুবলীগের গনসংযোগ

বাগেরহাট অফিস
বাগেরহাট পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী খান হাবিবুর রহমানের পক্ষে গনসংযোগ করেছেন কেন্দ্রীয় যুবলীগের নেতৃবৃন্দ।বৃহস্পতিবার বিকেলে শহরের রেলরোডস্থ দলীয় কার্যালয় থেকে শুরু করে সাধনার মোড়,ফলপট্টিসহ বিভিন্ন স্থানে গন সংযোগ শেষে রাহাতের মোড়ে এসে পথসভায় মিলিত হন গনসংযোগকারীরা।বাগেরহাট জেলা যুবলীগের আহবায়ক সরদার নাসির উদ্দিনের সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মাদ রফিকুল ইসলাম।এসময় আরও বক্তব্য দেন,কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মৃনাল কান্তি জোদ্দার,প্রচার সম্পাদক জয়দেব নন্দী,আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কাজী সরোয়ার হোসেন,উপ-প্রকাশনা সম্পাদক নবীরুজ্জামান,সহ-সম্পাদক বাবলুর রহমান বাবলু,বাগেরহাট জেলা যুবলীগের ফারুক তালুকদার,শাহ নেওয়াজ মোল্লা দোলন,মীর জায়েসী আশরাফি জেমস, হুমায়ুন কবির পলি,লিটন সরকার,দেবাশীষ দাম, কাজী আলী আশরাফ টিটু কাজীসহ আরও অনেকে।
বক্তারা বলেন,বর্তমান সরকার উন্নয়নে বিশ্বাস করে বলেই আজকে নৌকার পক্ষে জোয়ার এসেছে।তাই সকল নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে নৌকা মার্কার প্রচার প্রচারন চালিয়ে যেতে হবে।বিপুল ভোটে নৌকা প্রার্থীকে বিজয়ী করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers