রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
বাগেরহাট পৌরসভা নির্বাচন বিনা প্রতিদ্বন্দীতায় ৩ কাউন্সিলর প্রার্থী নির্বাচিত

বাগেরহাট পৌরসভা নির্বাচন বিনা প্রতিদ্বন্দীতায় ৩ কাউন্সিলর প্রার্থী নির্বাচিত

বাগেরহাট অফিস
বাগেরহাট পৌরসভা নির্বাচনে ৫,৬,৭ নং ওয়ার্ডের তিন জন কাউন্সিলর প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত ঘোষনা করা হয়েছে। বুধবার সকালে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা ফারাজি বেনজির আহমেদ এ ঘোষনা দেন। তিনি জানান, মঙ্গলবার মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিনে পৌরসভার ৫,৬ ও ৭ নং ওয়ার্ডে একাধিক কোন প্রার্থী নির্বাচনে অংশগ্রহন না করায় ৫ নং ওয়ার্ডে শেখ আবুল হাসেম শিপন, ৬ নং ওয়ার্ডে আলহাজ্ব তালুকদার আব্দুল বাকী, ৭ নং ওয়ার্ডে শাহনেওয়াজ মোল্লা দোলনকে পৌর নির্বাচনে বিনা প্রতিদ্বন্দিতায় কাউন্সিলর হিসেবে বিজয়ী হয়েছেন বলে জানান। তিন প্রার্থীই বর্তমানে পৌর কাউন্সিলরের দায়িত্ব পালন করছেন।
উল্লেখ্য আগামী ১৪ ই ফেব্রুয়ারী বাগেরহাট পৌরসভা নির্বাচনে মোট ৩৮২০০ জন ভোটার ইভিএম এর মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers