শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
চুলকাঠিতে সড়ক দুর্ঘটনায় আহত ২

চুলকাঠিতে সড়ক দুর্ঘটনায় আহত ২

চুলকাঠি ডেস্ক :

বাগেরহাটের সদর উপজেলার চুলকাঠি বাজার সন্নিকটে খুলনা-মংলা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় চালক সহ দুই জন আহত হয়েছে।গতকাল বুধবার আনুমানিক ভোর সাড়ে ৪ টার সময় মহাসড়কের চালতাতলায় এ দুর্ঘটনায় ঘটে। পুলিশ সুত্রে জানা যায়, মংলা থেকে ছেড়ে আসা একটি এলপি গ্যাসের গাড়ির পিছন পিছন একটি সিমেন্ট বোঝাই ট্রাক ( ঝিনাইদাহ ট ১১-১৩৮৩) আসছিল। ঘটনাস্থলে এলপি গ্যাসের গাড়ী থামলে প্রচন্ড কুয়াশার কারণে পিছনের সিমেন্ট বোঝাই ট্রাক সামনের গাড়ির সাথে ধাক্কা লাগায় এবং ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে পাশের খাদে পড়ে। এ সময় সামনের এলপি গ্যাসের গাড়ি পালিয়ে যায় এবং ট্রাকের ড্রাইভার ও হেলপার গাড়ির চাপায় আটকা পড়ে। সকালে পথচারীরা এ অবস্থা দেখে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দিলে তারা উদ্ধার করে আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী হোসেন পিপিএম জানান৷ আহত ড্রাইভার আরিফুল ইসলাম (৫২)ঝিনাইদাহ জেলার হরিনাকুন্ডু থানার শাখারীদাহ গ্রামের আঞ্জের আলীর ছেলে এবং হেলপার লিমন (১৮) এর বাড়ি ফরিদপুর। এ রিপোর্ট লেখা পর্যন্ত আহত দুইজনই সুস্থ্য আছেন বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers